editor
প্রকাশিত: 7:44 PM, October 5, 2025
সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. নিজাম উদ্দিন বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্মকে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় নয়, অংশগ্রহণই বড় অর্জন। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ভেতরে আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সহযোগিতার মানসিকতা তৈরি হয়। তিনি আয়োজকদের এমন সুন্দর উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

রবিবার (৫ অক্টোবর) দিনব্যাপী নগরীর কাজীটুলাস্থ কাজী জালাল উদ্দিন বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে আয়োজিত কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মো. কামাল মিয়ার সভাপতিত্বে ও সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. রাব্বি হোসেন এবং সুমি আক্তার পুতুল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েলী খানম, বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, জালাল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. ইয়াছিন আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন অদ্রিতা চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মো. তুহিন হোসেন ডালিম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মো. ইবনুল আকাশ বক্স, মো. রুবেল আহমদ, সাকিবুর রহমান সোয়েব, রাশিদুল ইসলাম রাব্বি, জাকির হোসেন, তাহিন ইবান, রোহান মিয়া, শাহরিয়ার আহমদ ইমন, আব্দুল আল মামুন, সাথি আক্তার, নুরুন্নাহার নাদিয়া, সামিরা আক্তার, নীলিমা চৌধুরী, মেহেরুন নেছা ইশরা, শ্রাবণী জান্নাত, তাওহিদা আক্তার, নুরজাহান বেগম মুন্নী, তানজিনা আক্তার কলি, বিথি খানম প্রমুখ।
অনুষ্ঠান শেষে সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, বই, খাতা, কলম, রাবার বিতরণ করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন