editor

প্রকাশিত: 8:38 PM, October 5, 2025

সিলেট-৬ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলতে চাই : আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট-৬ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলতে চাই : আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট-৬ আসনের জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তবে আমি এই অঞ্চলের উন্নয়ন ও জনসেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবো। মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবো। তিনি বলেন, সিলেট-৬ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার। জনগণের কল্যাণই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি নির্বাচিত হই বা না হই, সিলেট ৬ আসনের মানুষের কল্যাণে কাজ করে যাবো।

তিনি আরও বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ভয়-ভীতির রাজনীতি নয়, বরং জনগণের ইচ্ছাই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রত্যেককে তৃণমূলের মানুষের কাছে এই ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। জনগণকে বোঝাতে হবে, এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, দেশের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলায় ৩১ দফা বাস্তবায়নের ডাক ছড়িয়ে দিতে হবে। যতদিন না জনগণের ভোটাধিকার ফেরত আসে, ততদিন আমাদের আন্দোলন চলবে। তিনি গণমিছিলে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ঐক্যই আমাদের বিজয়ের মূল শক্তি।

সিলেট-৬ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলতে চাই : আবুল কাহের চৌধুরী শামীম

রবিবার (৫ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার পয়েন্টে ৩১ দফার পক্ষে জনমত গঠনে লক্ষ্যে গণমিছিল পরবর্তী বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গণমিছিলটি বিয়ানীবাজার উপজেলা সদরের পিএইচজি হাইস্কুল মাঠ থেকে শুরু হয়। এসময় বিয়ানীবাজার উপজেলার সকল ইউনিয়ন, পৌর এবং এলাকার সকল ওয়ার্ডের বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী ৩১ দফার পক্ষে ব্যানার, ফেস্টুন ও লিফলেট হাতে নিয়ে মিছিলে অংশ করেন।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট জুবায়ের খান, ডা: আব্দুল গফুর, হাসান ইমাদ, সিরাজুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, হারুনুর রশিদ, সৈয়দ মুয়াজ্জেম হোসেন, ফয়সল উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল, সহ সভাপতি আলফাস উদ্দিন, কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান, উপজেলা বিএনপি নেতা অলিউর রহমান নাসের, নাজিম উদ্দীন, জালাল উদ্দিন, সায়েক চৌধুরী, নুরুল কিবরিয়া, জাকারিয়া আহমদ, আব্দুল মুকিত, শামীম আহমদ, শিপলু আহমদ, আব্দুস শুকুর, আব্দুল মান্নান, পৌর শ্রমিকদল নেতা আকিল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বাবর আহমদ চৌধুরী, জামিল আহমদ চৌধুরী, মিজাউর রহমান শামু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী ইমন, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদল সহ-সভাপতি শাহেদ আহমদ আবির, সাংগঠনিক সম্পাদক আবিদ রেজা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, রিপন আহমেদ মাস্টার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বাযক দেলোয়ার হোসেন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, জেলা ছাত্রদল সহ সভাপতি কামরুজ্জামান জোনাক, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন