editor
প্রকাশিত: 11:03 AM, October 6, 2025
সিলেট নগরীর বাগবাড়ি এলাকা থেকে যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কয়ছর আহমদ বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে।
জানা গেছে, কয়ছর আহমদের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই প্রেক্ষিতে পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, মধ্যরাতে গ্রেফতারের পর কয়ছর আহমদকে থানায় রাখা হয়। সোমবার (৬ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়ছর সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির খানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন