editor

প্রকাশিত: 1:44 PM, December 14, 2020

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় সিকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় সিকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

2

নিজস্ব প্রতিবেদক ::

7

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ সূর্যোদয়ের সাথে সাথে পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

এরপর কালো ব্যাজ ধারণ করে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে প্রশাসন ভবনের সামনে হতে শোকর‌্যালি বের হয়। র‌্যালিটি সিকৃবির কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। র‌্যালিটির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

2

র‌্যালি শেষে পুষ্পস্তবক দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান ভাইস চ্যান্সেলর, ডিনবৃন্দ, রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ। মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আবদুল বাসেত পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।

6

পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্য প্রদান করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। তিনি বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি প্রেতাত্মা ও এদেশীয় দোসররা জাতির সূর্যসন্তানদের হত্যা করেছিলো। তারা এখনো সুযোগ পেলে জাতির পতাকা খামচে ধরতে চায়। ৭১ এর সেই মৌলবাদী শক্তি এখন আবার ভাস্কর্যের বিরোধিতা করছে।’

ভাইস চ্যান্সেলর, শহীদ বুদ্ধিজীবীদের বিভিন্ন কীর্তির স্মৃতিচারণ করেন এবং দেশমাতৃকার প্রতি তাঁদের এই মহান আত্মত্যাগের মহিমা জাতীয় জীবনে প্রয়োগ করার জন্য সকলকে আহবান জানান।

S/H-(Sultana-3)

5

Sharing is caring!

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

6 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

1 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

2 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

3 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

2 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

5 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের

1
3