admin
প্রকাশিত: 4:20 PM, October 7, 2025
বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। পরিবহন শ্রমিকরা রাস্তায় শৃঙ্খলা মেনে গাড়ি চালাতে হবে। সেই সঙ্গে মানুষের সেবা করতে হবে। আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে সবার আগে আপনাদের যৌক্তিক দাবিগুলো পূরণে কাজ করব।
তিনি বলেন, আমাদের সবাইকে জনগণের পাশে থেকে নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য তাদের সেবক হয়ে কাজ করতে হবে।
তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) শাহী ঈদগাহ কার, লাইটেস ও সিএনজি শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।
শাহী ঈদগাহ কার, লাইটেস শাখার সভাপতি সামিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী সুমন আহমদের পরিচালনায় মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী , সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।
সভায় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক আলী আকবর রাজন, শাহী ঈদগাহ সিএনজি শ্রমিক ৭০৭ এর সাধারণ সম্পাদক বরকত আহমদসহ বৃহত্তর শাহী ঈদগাহ রেজি নং ১৪১৮ কার লেইট্রেস ও শাহী ঈদগাহ ৭০৭ সিএনজি শ্রমিকের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন