admin
প্রকাশিত: 5:20 PM, October 7, 2025
স্টাফ রিপোর্টার
সিলেটে আলোচনার কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এখন জল্পনা-কল্পনা চলছে হুমায়ুন কবির তাহলে বিশ্বনাথ-ওসমানীনগর থেকে নির্বাচন করছেন। ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা কি তা হলে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হচ্ছেন।
দলীয় সূত্র বলছে, সিলেট-২ আসনে মনোনয়নের দৌড়ে হুমায়ুন কবির এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন। কারণও স্পষ্ট তিনি শুধু মনোনয়ন প্রত্যাশী নন, বরং দলের নীতি নির্ধারণী পর্যায়ের একজন প্রভাবশালী কণ্ঠ।
দীর্ঘদিন প্রবাসী অঙ্গনে বিএনপিকে সক্রিয় রাখার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও দলের হয়ে কাজ করেছেন হুমায়ুন কবির। বর্তমানে ঢাকায় অবস্থান করে তিনি নির্বাচনী প্রস্তুতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। দলের ভেতরে তার গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের আস্থা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
কেন এত গুরুত্ব পাচ্ছেন তিনি ? : সিলেট-২ আসন বিএনপির জন্য কেবল একটি স্থানীয় আসন নয়; এটি কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট অঞ্চলের রাজনৈতিক সমীকরণ বরাবরই জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে এসেছে। বিশ্লেষকদের মতে, এ আসনে যদি বিএনপি পরিচ্ছন্ন ভাবমূর্তির, সাংগঠনিকভাবে দক্ষ এবং কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন একজন প্রার্থী দিতে পারে, তবে সেটি হবে দলের জন্য বড় অর্জন। এই কারণেই হুমায়ুন কবিরকে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তারেক রহমানের ঘনিষ্ঠ এই নেতা শুধু সাংগঠনিকভাবেই নয়, বরং বিএনপির আন্তর্জাতিক ইমেজ গড়তেও ভূমিকা রাখছেন। প্রবাসী বাংলাদেশিদের কাছে তার পরিচিতি দলের জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করতে পারে।
আলোচনায় আছেন তাহসিনা রুশদীর লুনাও: সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন আরও পরিচিত কিছু নাম। তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
গত রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের সময় তিনি এ তথ্য জানান। বৈঠকের শুরুতে পরিচয় পর্বে মির্জা ফখরুল বলেন, ‘এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন।’ প্রত্যুত্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, ‘আমি বিষয়টি জানি, এবং কোন আসন থেকে কাকে টেকওভার করা হচ্ছে সেটিও অবগত আছি।’ তিনি আরও বলেন, ‘সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বলে আমি শুনেছি।’
বৈঠকের এই অংশটি ধারণ করা এক ভিডিওচিত্রে দেখা গেছে, যেখানে দুই পক্ষের মধ্যে উষ্ণ কথোপকথনের সময় এসব মন্তব্য উঠে আসে। মির্জা ফখরুলের এই ঘোষণার পরই সিলেটের রাজনীতিতে সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন। বিএনপি নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা -সমালোচনা।
ন্ডমায়ুন কবির জানিয়েছেন, ‘সিলেট আমার হৃদয়ে। বিশ্বনাথ-ওসমানীনগর আমার হৃদয়ে। দল চাইলে আমি ওই এলাকা থেকেই প্রার্থী হবো।’ সিলেট-২ আসনে দলের অন্য মনোনয়নপ্রত্যাশী সম্পর্কে তিনি বলেন, ‘বিএনপি বড় দল। এখানে অনেকে মনোনয়ন চাইবেন। যারা মনোনয়ন চাইছেন তারা সবাই যোগ্য। তবে দলের মনোনয়ন কেউ পাবেন, কেউ পাবেন না—এটাই স্বাভাবিক। কিন্তু মনোনয়ন না পাওয়া মানেই রাজনীতি শেষ নয়।’
তিনি জানান, ‘দল যদি ক্ষমতায় আসে, তার মানে আমিও ক্ষমতায় আসলাম। এই চিন্তা আমাদের সবার মধ্যে থাকতে হবে। ফলে দলের ঐক্য ধরে রাখতে হবে। রাজনীতি কৃপণ মন নিয়ে করা যায় না। বড় মন লাগে। বিএনপি বড় মনের মানুষদের দল।’
হুমায়ুন কবির বলেন, ‘যিনি বা যারা মনোনয়ন পাবেন না, দল চাইলে তাদের আরো সম্মানজনক আসনে বসাতে পারে। তাই দল ও নেতার প্রতি আস্থা রাখতে হবে।’
এই বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা বলেছেন, তিনি দলের নির্দেশেই মাঠে কাজ করছেন। এখনও সিলেট-২ আসনের কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। লুনা বলেন, দল আমাকে মাঠে কাজ করতে বলেছে। মিডিয়া কী লিখলো বা কোন উদ্দেশ্যে লিখলো, তা আমার জানা নেই। দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত।
পর্যবেক্ষকদের মতে, বিএনপি যদি আগাম নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে প্রার্থী চূড়ান্ত করে ফেলে, তবে সিলেট অঞ্চলে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকট হতে পারে। তবে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে এখনো আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবির বা তাহসিনা রুশদী লুনার বিষয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন