editor
প্রকাশিত: 7:08 PM, October 7, 2025
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক বিশ্বের আড়াই শত কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহাগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা আসআদ উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান আজাদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাইদ আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক মুফতী ফখরুদ্দীন আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, সংগঠনের দক্ষিণ সুরমা থানা সভাপতি হাফিজ মাওলানা জাকির হোসাইন, মাওলানা আব্দুল্লা আরফাত। এছাড়াও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন