editor
প্রকাশিত: 1:47 PM, October 8, 2025
এ কে আজাদ, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ যাবৎকালের সবচেয়ে বড় গবাদিপশু চোরাচালান আটক করেছে। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবি ২৩৭টি গরু ও ৫২টি মহিষ আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সরাইল রিজিয়নের অধীন সিলেট সেক্টরের আওতাধীন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের পীরেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা গরু ও মহিষগুলো আটক করা হয়।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন,
“আমাদের ব্যাটালিয়নের ইতিহাসে এটি সবচেয়ে বড় গবাদিপশু চোরাচালান আটক অভিযান। আটককৃত গরু ও মহিষগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বিছনাকান্দি সীমান্ত এলাকা দিয়ে গরু ও মহিষের চোরাচালান হয়ে আসছে। বিজিবির এ অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং সীমান্তে আরও কড়াকড়ি নজরদারির দাবি জানিয়েছেন।
সরকারি সূত্রে জানা গেছে, আটককৃত গবাদিপশুর বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। তবে তদন্ত শেষে সঠিক মূল্য নির্ধারণ করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন