editor
প্রকাশিত: 1:51 PM, October 8, 2025
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামে বসতবাড়িতে হামলা ও মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীর হোসেন ইমন গত ৫ অক্টোবর জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৪ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে প্রতিবেশী শাহজাহান আহমদ (৩০), বাবলু আহমদ (৩৩), আলাল আহমদ (৩৮) সহ আরও কয়েকজন মিলে তার বাড়িতে অতর্কিত হামলা চালান। তারা বসতঘরের সামনে রাখা একটি পালসার মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তিনি ঘর থেকে বের হলে তাদের বাধা দেন। এসময় তার ওপর হামলার চেষ্টা করা হয়।
আলমগীর হোসেন ইমন জানান, অভিযুক্ত শাহজাহান আহমদ কয়েকদিন ধরে তার কাছে ১ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহজাহান তাকে হুমকি দেন এবং বলেন, “চিনাইয়া রাখলাম!” ঘটনার আগের দিন স্থানীয় ইউপি সদস্য লতিফ আহমদের বাড়ির সামনে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এ বিষয়ে জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, “ঘটনাটি একটি পূর্ব বিরোধের অংশ হতে পারে। উভয় পক্ষের আগেও মামলা রয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন