editor

প্রকাশিত: 9:23 PM, October 8, 2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার প্রতীক : আলহাজ্ব এম এ মালিক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার প্রতীক : আলহাজ্ব এম এ মালিক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। এই দফাগুলোর বাস্তবায়ন হলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণনির্ভর রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি বলেন, নির্বাচন বানচাল করার জন্য একটি গোষ্ঠি ষড়যন্ত্র করছে। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে থেকে দেশ বিরোধী কাজে জড়িত রয়েছে। সেই গোষ্ঠির ষড়যন্ত্রের বিরোদ্ধে মোকাবিলা করতে সকল নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার প্রতীক। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবাইকে একযোগে দোয়া করতে হবে। একই সঙ্গে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলহাজ্ব এম এ মালিক বুধবার (৮ অক্টোবর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামবাসীর উদ্যোগে ও সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ সংস্থা সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সার্বিক সহযোগিতায় সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রবীণ মুরব্বী বিএনপি নেতা মাসুক মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খান এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন শামীম, যুক্তরাজ্য সাউথ ইস্ট বিএনপির সভাপতি এম এ কাহার, সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ সংস্থা সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ঋণ ও সহ ক্ষুদ্র বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ মাসুক মিয়া, সৌদি আরব প্রবাসী যুবদল নেতা সাদিক আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, ছাত্রদল সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন তাজপুর জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন