editor
প্রকাশিত: 9:26 PM, October 8, 2025
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমার জালালপুর বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) জালালপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষে মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, সিলেট ৩ আসনের মানুষ বিভিন্ন ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। এই নির্বাচনী এলাকার অধিকাংশ রাস্তাঘাট উন্নয়ন বঞ্চিত। শিক্ষাক্ষেত্রেও আমরা পিছিয়ে অঅছি। সুশিক্ষিত নেতা ছাড়া, সুশিক্ষিত শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র মতো একজন সুশিক্ষিত ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিলে এই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী নাবির মোহাম্মদ নিজাম, তরুণ সমাজকর্মী জাহিদুল ইসলাম জুনান, তায়েফ আহমেদ, কামরান আহমেদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমেদ, হুমায়ূন আহমেদ, শহীদ মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দ জানান, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র পক্ষে সিলেট ৩ আসনের প্রত্যেকটি এলাকায় ব্যনার-ফেষ্টুন লাগানো, গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। বুধবার জালালপুর বাজার ছাড়াও বালাগঞ্জ সদর, হুমায়ুন রশিদ চত্বও, কদমতলী, চাঁদনীঘাট, শিববাড়ী এলাকায় গণসংযোগ ও ডোর টু ডোর লিফলেট বিতরণ করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন