editor

প্রকাশিত: 10:59 PM, October 8, 2025

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক

৩১ দফা বাস্তবায়ন এবং ১২, ১৩ ও ১৪নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের  সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, দেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা তার শ্বাসনামলে জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্রকে বন্দি করেছে এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। তাই এখন সময় এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠা করার।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, বিচার বিভাগসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে এবং জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা পেয়েছি, তা বাস্তবায়ন হলে দেশ আবারও ন্যায়, গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের এই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ জনগণের শক্তিই বিএনপির সবচেয়ে বড় শক্তি। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মাঠে থেকে জনগণকে সংগঠিত করুন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করুন।

বুধবার (৮ অক্টোবর) রাতে সিলেট মহানগর ১২, ১৩ ও ১৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ১২, ১৩ ও ১৪নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি ও ১৩নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মুহিবুল আলম এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিতে যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশবাসী গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে রায় দেবে। তাই এখনই সময় মাঠে নেমে জনগণের মন জয় করার।

তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে জনগণের ঘরে ঘরে যেতে হবে। জনগণকে বোঝাতে হবে, বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আরো বলেন, বলেন, ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়। তাই এই বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল,সহ- সভাপতি প্রানেশ দেব,ময়নুল ইসলাম, মো. লাহিন আহমেদ ,মো. নজরুল ইসলাম,মো. হেদায়েত উল্লাহ হিরন, মো.জুয়েল আহমদ জুবের, মো. সুরুজ আলী, মুমিনুর রহমান তানিম, মো. কুতুব উদ্দিন,জেলা যুবদলের সহ সভাপতি জুবায়ের আহমদ,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন,যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস,মলয় লাল ধর,পারভেজ খান জুয়েল,শামীম রেজা,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরান হোসেন হেলাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ  সম্পাদক  বাবলু মিয়া,সাহেল রহমান,আহমদ খান জুনেদ, নুর মো. খান হাসান, সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মাদ খান তাইফুর,এম এ হাসান,মকসুদুল করিম ইমন,শাহিন উদ্দিন আহমদ,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মো. ছবরুল ইসলাম,হোসেন আহমেদ, মো. ইকবাল আহমদ মাসুম,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আনসার আলী,দপ্তর সম্পাদক পারভেজ আহমদ,শ্রম বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ বাপ্পি, পল্লী,কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মিনার আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক মো.আশরাফ হোসেন সুহেব, মো. আবুল কালাম,মো.আব্দুল মালেক সুমন শিবলু জামান,জেলা সহ-সাংগঠনিক লায়েক আহমদ ,সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.আব্দুল আহাদ,সদস্য বিপি দেব শুভ,মো.হুমায়ুন কিবরিয়া জুনেল, ১২,১৩,ও১৪ নং ওয়ার্ড বেলাল আহমদ, রাজন দে, মো.শরিফ,রবি আহমদ, আমিনুল হক তুহিন, রিপন আহমদ, মো রিপন প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন