editor
প্রকাশিত: 8:36 PM, October 9, 2025
সিলেটের দক্ষিণ সুরমার কয়েকটি স্থানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ফেষ্টুন ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার এমন অভিযোগ জানিয়ে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ভাই মো. নিজাম উদ্দিন এসএমপির দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানায় পৃথক দু’টি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরী নম্বর ৩৭৬ ও মোগলাবাজার থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরী নম্বর ৩৭৪।
সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব।
দুটি সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়, সিলেট ৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পোস্টার, লিফলেট ও ফেষ্টুন লাগিয়ে প্রচারণা চালানো হচ্ছে। গত ৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা দেখতে পান দক্ষিণ সুরমা থানাধীন তেতলী ইউনিয়নের বলদী রাস্তার মুখে কারা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র একটি ফেষ্টুন ছিঁড়ে ফেলেছে। একই দিন রাত আটটার দিকে তারা দেখতে পান মোগলাবাজার থানাধীন কলাবাগান বাজারে গাছে লাগানো ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র একটি ফেষ্টুন কে বা কারা ছিঁড়ে ফেলেছে। একই ভাবে দুই থানার বিভিন্ন স্থানে কে বা কারা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ফেষ্টুন ছিঁড়ে ফেলছে।
এসব ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ভাই মো. নিজাম উদ্দিন। তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, এখনো দল থেকে কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি। এই মুহুর্তে আমার ভাইয়ের ফেষ্টুন যারা ছিড়ে ফেলতেছে তারা নিচু মন মানষিকতার পরিচয় দিচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন