editor
প্রকাশিত: 9:05 PM, October 9, 2025
লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির ওয়াল্ড লায়ন সার্ভিস প্রোগ্রাম উপলক্ষে এক আলোচনা সভা বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর নাইয়রপুলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির প্রেসিডেন্ট লায়ন গৌতম বনিক এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মো. জুমা আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আইপিপি লায়ন সাজুওয়ান আহমদ, সাবেক প্রেসিডেন্ট এবং সিলেট লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারী ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের, সাবেক প্রেসিডেন্ট ব্যাংকার লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, সিলেট চেম্বার অব কমার্সের সদস্য লায়ন রেজাউল হক রেজু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার সেবা করাই লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির মূল লক্ষ্য। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির সদস্যবৃন্দ ২০০১ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাক্তারা বলেন, লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দৃষ্টি পুনরুদ্ধার, খাদ্য বিতরণ ও মানবিক সহায়তাসহ নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
বক্তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির ওয়াল্ড লায়ন সার্ভিস প্রোগ্রাম উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচীতে সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন