editor
প্রকাশিত: 12:03 PM, October 11, 2025
সিলেটের নাগরিক আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট বিভাগের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী মারা গেছেন। ফারুক মাহমুদ চৌধুরী দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থায় সেপ্টেম্বর মাসে তিনি যুক্তরাষ্ট্রে তার ছেলেদের কাছে যান। সেখানে তার উন্নত চিকিৎসা চলছিল।
শুক্রবার স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় সেখানকার নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন জানান, মরদেহ উডসাইডের আহলে বায়াত মসজিদ ফিউনারেল হোমে নেওয়া হবে এবং সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে সমাহিত করা হবে।
ফারুক মাহমুদ চৌধুরী সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ সিলেটের সভাপতি ও টিআইবির নাগরিক সংগঠন ‘সনাক’ এর প্রতিষ্ঠাতা সংগঠক এবং নাগরিক আন্দোলনের নেতৃত্ব সারির ব্যক্তিত্ব ছিলেন। স্থানীয় ও জাতীয় নির্বাচন নিয়ে গণমাধ্যমে ভোট ও রাজনৈতিক বিশ্লেষকের ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। ছেলে দুজন নিউইয়র্ক প্রবাসী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন