editor
প্রকাশিত: 2:54 PM, October 11, 2025
লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির ওয়াল্ড লায়ন সার্ভিস প্রোগ্রাম উপলক্ষে এক বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাগাউড়া গ্রামে এ বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এছাড়াও আশপাশের কয়েকটি বাড়িতে বৃক্ষরোপন ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির প্রেসিডেন্ট লায়ন গৌতম বনিক, আইপিপি লায়ন সাজুওয়ান আহমদ, সেক্রেটারী লায়ন মো. জুমা আহমদ, সাবেক প্রেসিডেন্ট ও সিলেট লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারী ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের, সাবেক প্রেসিডেন্ট ব্যাংকার লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, সিলেট চেম্বার অব কমার্সের সদস্য লায়ন রেজাউল হক রেজু, লায়ন মো. লিটন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচীতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর বিকল্প নেই। গাছ শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। তাই প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যা করা।
বক্তারা আরও বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের প্রতিটি স্তরে নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম চালু রাখতে হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন