editor

প্রকাশিত: 4:01 PM, October 11, 2025

কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও আনুষ্ঠানিক যাত্রা

কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও আনুষ্ঠানিক যাত্রা

কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেটের কার্যালয় উদ্বোধন ও সংগঠনের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বাদ মাগরিব উপজেলার থানা সদরস্হ মার্কাজ মসজিদে বিপুল সংখ্যক মুসল্লীদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিল এবং পরবর্তীতে কার্যালয়ে মতবিনিময় ও ভবিষ্যত কর্মপরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করে।

সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী মোঃ আরিজ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, ক্রীড়ানুরাগী ও সামাজিক সংগঠক মোঃ আসাদুল হক আসাদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যুগোপযোগী কাজের মাধ্যমে মানুষের কল্যাণ সাধনের লক্ষ্যে যাত্রা শুরু করেছে। আমরা এই সংগঠনের গর্বিত সদস্য হিসেবে মানুষের পাশে থাকতে চাই, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করতে চাই, সর্বোপরি মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে ইহকালীন ও পরকালীন শান্তি নিশ্চিত করতে চাই।

বক্তারা বলেন, যেকোনো বড় উদ্যোগকে সফল ও স্বার্থক করতে সম্মিলিত চেষ্টার বিকল্প নেই। আমরা উপজেলার সর্বস্তরের মানুষের পরামর্শ, উপদেশ, সাহায্য ও সহযোগিতা নিয়ে সংগঠনটিকে তরুণ প্রজন্মের নিকট একটি আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। মহান আল্লাহ আমাদের কবুল করুন (আমিন)।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মোঃ আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক আকবর রেদওয়ান মনা, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফখর উদ্দিন ও ক্রীড়া সম্পাদক আব্দুল হামিদ এবং সংগঠনের পক্ষে সিনিয়র সহ-সভাপতি মোঃ জুয়েল আহমদ, সহ-সভাপতি আহমেদ শাহ নেওয়াজ লিটন, হাজী উসমান আলী, আনোয়ার হোসেন রবি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ উসমান খান, যুগ্ম সম্পাদক মোঃ কামাল মিয়া, ওমর ফারুক, মোঃ আজিজুল হক, সুহেল রানা, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, আলমগীর হাবিব শাহীন, অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, দফতর সম্পাদক ঈশা তালুকদার, প্রচার সম্পাদক মাইদুল হাসান নাঈম, শিক্ষাবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মিশু প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন