editor

প্রকাশিত: 11:28 AM, October 12, 2025

“ভোটাধিকার ফিরিয়ে আনতে তরুণদের ভূমিকা দরকার” — পাপলু

“ভোটাধিকার ফিরিয়ে আনতে তরুণদের ভূমিকা দরকার” — পাপলু

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, “দীর্ঘ ১৫ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আওয়ামী লীগ সরকারের দানবীয় শাসনে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এখন সেই সরকারের বিদায় ঘটেছে। তারুণ্যের অহংকার তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে দেশ আবার গণতন্ত্রের পথে ফিরছে।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাবুর বাজারে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “তরুণ প্রজন্মকে বলছি—বিএনপির ৩১ দফা মনোযোগ দিয়ে পড়ুন, বুঝুন এবং দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখুন। আগামী নির্বাচনে আপনার ভোট আপনি দেবেন, এবং বিএনপি পাহারা দেবে আপনার সেই ভোটাধিকার। বিএনপি একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।”

সিদ্দিকুর রহমান পাপলু বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মন্দির যেমন শ্রদ্ধার প্রতীক, তেমনি মুসলমানদের কাছে মসজিদ সর্বোচ্চ পবিত্রতা ও বিশ্বাসের স্থান। প্রতিটি ধর্মের অনুসারী যেন নিরাপদে ও সম্মানের সঙ্গে ধর্ম পালন করতে পারে—এটাই আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু দুঃখজনকভাবে একটি মহল নির্বাচনের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে। আমরা এখনই কিছু বলছি না, তবে নির্বাচনের আগেই প্রমাণসহ জাতির সামনে তুলে ধরব—কারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এবং কেন তারা এই দেশে নেতৃত্বের যোগ্য নয়।”

সভায় সভাপতিত্ব করেন সুলতানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম আহমদ এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রণি ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অলি চৌধুরী।

বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইজ্জাদুর রহমান, বুরহান উদ্দিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রাজন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আহমেদ ফেরদৌস শাকের, জুনেদ আহমদ, কসকনকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেল আহমদ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জবরুল ইসলাম ইমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলম প্রমূখ।

বক্তারা বলেন, “আমাদের ভোটাধিকার আমরা ফেরত আনব। অনেকেই হঠাৎ রাজনীতিতে সক্রিয় হলেও দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীরা চরম অনিশ্চয়তায় ছিল। তাই এবার যোগ্য ও ত্যাগী নেতৃত্বকেই মূল্যায়ন করতে হবে।”

সভায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা মনে করেন, একজন শিক্ষিত, বিশ্লেষণধর্মী ও সাহসী নেতা হিসেবে সিদ্দিকুর রহমান পাপলু জকিগঞ্জ-কানাইঘাট আসনের জন্য উপযুক্ত প্রার্থী এবং তার নেতৃত্বে এ অঞ্চলে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা সম্ভব।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন