editor
প্রকাশিত: 11:55 AM, October 12, 2025
অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক ডরি র্যাথ। তিনি মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে এ তথ্য জানান। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেত্রী ১৯৭০-এর দশকে খ্যাতি পান ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে ‘কে অ্যাডামস কর্লিওনে’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে ‘অ্যানি হল’, ‘ফাদার অব দ্য ব্রাইড’ এবং ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’ এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা পান তিনি।
সেই ‘অ্যানি হল’ ছবির জন্যই ১৯৭৮ সালে সেরা অভিনেত্রীর অস্কার জেতেন ডায়ান কিটন। তার সাবলীল অভিনয়, স্টাইল ও স্বাধীনচেতা ব্যক্তিত্ব তাকে হলিউডের এক প্রভাবশালী নারী অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করে।
অভিনয়ের পাশাপাশি ডায়ান কিটন ছিলেন দক্ষ পরিচালকও। ১৯৮৭ সালে তিনি পরিচালনা করেন নিজের প্রথম চলচ্চিত্র ‘হেভেন’, যা পরলোকবিশ্বাস নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। এরপর ১৯৯৫ সালে তার পরিচালিত ‘আনস্ট্রাং হিরোজ’ কান চলচ্চিত্র উৎসবে আন সার্টেন রিগার্ড বিভাগে মনোনয়ন পায়। ২০০০ সালে তিনি নির্মাণ করেন কমেডি–ড্রামা ঘরানার ছবি ‘হ্যাংগিং আপ’, যেখানে মেগ রায়ান ও লিসা কুড্রোর পাশাপাশি নিজেও অভিনয় করেন।
ডায়ান কিটনের মৃত্যুতে রীতিমতো হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহ-অভিনেত্রী বেট মিডলারলিখেছেন, অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই। তার চলে যাওয়া আমাদের জন্য এক গভীর শোক। তিনি ছিলেন নিঃস্বার্থ, হাস্যরসিক এবং সম্পূর্ণ মৌলিক।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন