admin

প্রকাশিত: 9:21 PM, October 12, 2025

ধানের শীষকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপি ও ধানের শীষকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ভাবে বিএনপি ও ধানের শীষ প্রতিকের জন্য কাজ করতে হবে। ৭ নভেম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মানুষ যেমনভাবে আস্থা রেখেছিল, ৫ আগস্ট পরবর্তী সময়েও মানুষ তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে। জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিয়ে ধানের শীষ বিজয়ী করবে।

তিনি রবিবার (১২ অক্টোবর) মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ৬টি থানা নেতৃবৃন্দের কাছে ধানের শীষের প্রচার স্টিকার বিতরণ কার্যক্রমের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ওসমান হারুন পনিরের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করবে এবং বিএনপি ক্ষমতায় আসবে। মানুষের মুখে আজ একটিই কথা, গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য তসির আলী, মিসবাহ আহমদ জেহিন, দেওয়ান রেজা মজিদ, সাকের আহমদ, কোতোয়ালি থানার আহবায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক রাসেল আহমদ, জালালাবাদ থানার আহবায়ক শফিকুর রহমান শফিক, সদস্য সচিব মানিক মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল রানা, দক্ষিণ সুরমা থানার আহ্বায়ক হোসেন আহমদ রুহুল, বিমানবন্দর থানার আহবায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার, মোগলবাজার থানার আহবায়ক হোসেন আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক লিমন আহমদ, শাহপরান থানা সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সালাম আজাদ, যুগ্ন আহবায়ক মাসুম আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে মহানগরের ৬টি থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গণকে নিজ নিজ থানার অধীনস্থ এলাকার প্রচার স্টিকার গ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে