editor
প্রকাশিত: 1:46 AM, October 13, 2025
বড়লেখা প্রতিনিধিঃ ১২ অক্টোবর রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে জুড়ী উপজেলার দুর্গাপুর বাজার, বিসমিল্লাহ বাজার, ও গোয়ালবাড়ি নয়া-বাজারে দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় সভা করেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী শরিফুল হক সাজু।
সন্ধ্যায় ২নং পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি বাজারে আয়োজিত মতবিনিময় সভা জনতার বিপুল উপস্থিতিতে জনসভায় রূপ নেয়।
গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শরিফুল হক সাজু বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়। এটি হলো বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের এক যুগান্তকারী রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা পাবে।
তিনি আরো বলেন, আমি মাঠে নেমেছি জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে। বিএনপি শুধু একটা দল নয়, বিএনপি জনগণের মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। আমাদের লক্ষ্য হলো, তারেক রহমানের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া।
গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাজী জুড়ী উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, বড়লেখা উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক রায়হান মোঃ মুজিব, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজান চৌধুরী সাজু, পশ্চিম জুড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জুড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন আহমদ, বড়লেখা উপজেলা যুবদল নেতা বাবর হোসেন আপন, আজাদ হোসেন আবু, জুড়ি উপজেলা যুবদলের সদস্য হাবিব আহমেদ, জুড়ি উপজেলা জাসাস এর আহ্বায়ক মোতাহার হোসেন কামরুল, জুড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুয়েল আহমেদ সহ জুড়ি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে