editor

প্রকাশিত: 7:38 PM, October 13, 2025

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তের বিকল্প নেই: মঞ্জুরুল ইসলাম আফেন্দি

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তের বিকল্প নেই: মঞ্জুরুল ইসলাম আফেন্দি

জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা :: ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিকল্প নেই বলে মন্তব্য করে সংগঠনটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো নিজের মধ্যে ইনসাফ বা ন্যায়ের চর্চা প্রতিষ্ঠা করা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে দায়িত্বশীলরা যদি ন্যায়পরায়ণতা ও ভারসাম্য বজায় রাখেন, তবে দেশে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা অনায়াসেই সম্ভব।

তিনি বলেন, ইনসাফ ইসলামের শিক্ষা। যারা ইসলামের নামে রাজনীতি করে অথচ তলে তলে ইসলামের ক্ষতি করে, তাদের ক্ষমতায় আসার সুযোগ দেওয়া যাবে না। ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে হক ও সত্যের পক্ষে থাকতে হবে। তাই আসন্ন জাতীয় নির্বাচনে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনার মাঠে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি আরও বলেন, যারা রোজাকে পূজার সঙ্গে তুলনা করে তারা সরাসরি ইসলামের শত্রু। আমরা গৌরবময় ইতিহাসের ধারক হয়ে রাজনীতিতে এসেছি। ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম করাই আমাদের লক্ষ্য। কেউ কেউ ইসলামের নাম নিয়ে রাজনীতি করলেও নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করছে। এসব সুযোগসন্ধানীদের জনগণকে প্রত্যাখ্যান করতে হবে।

গণসমাবেশ বাস্তাবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা গোলাম আম্বিয়া কয়েসের সঞ্চালনায় সমাবেশে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ আলিমুদ্দিন দুর্লভপুরী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া, সিলেট জেলা (উত্তর) শাখার সভাপতি মাওলানা শায়খ আতাউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মুফতি আব্দুল মুসাব্বির, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হিলাল আহমদ, দারুস সালাম লাফনাউট মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিমসহ জমিয়তে ইসলাম বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আয়োজিত এ গণসমাবেশ শেষে জমিয়ত ও এর অঙ্গসংগঠনের কয়েক সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে এক মিছিল অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন