editor

প্রকাশিত: 11:44 AM, October 14, 2025

৩১ দফা বাস্তবায়নে মাঠে শরিফুল হক সাজু জুড়ীতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক

৩১ দফা বাস্তবায়নে মাঠে শরিফুল হক সাজু জুড়ীতে দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক

বড়লেখা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় তৃতীয় দিনের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর সোমবার দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃত্ব দেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা শরিফুল হক সাজু।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি জুড়ী বাজারের দোকানপাট, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিএনপির ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এছাড়া উপজেলার দুইটি ইউনিয়নে কৃষক, মৎস্যজীবী ও কর্মজীবী মানুষের সঙ্গে উঠান বৈঠক করেন তিনি।

সন্ধ্যায় পশ্চিম জুড়ী ইউনিয়নের খালেরমুখ এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকটি জনতার বিপুল উপস্থিতিতে এক জনসভায় পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুল হক সাজু বলেন,
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে জাতিকে নতুন দিকনির্দেশনা দেওয়ার একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণের ভোটের অধিকার ফিরে আসবে এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত হবে। জনগণ এখন পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। তাই আমরা মাঠে নেমেছি এই বার্তা পৌঁছে দিতে যে বিএনপি জনগণের দল তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর।

গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন—
জুড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী হেলাল উদ্দিন, বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নছিব আলী, জুড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদ, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান মোঃ মুজিব, পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুন মিয়া, ফুলতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, উপজেলা জাসাস আহবায়ক মুক্তাহার হোসেন কামরুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুহেল আহমদ, বড়লেখা উপজেলা যুবদল নেতা বাবর হোসেন আপন ও আজাদ হোসেন আবু প্রমুখ।

এসময় বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে