editor
প্রকাশিত: 11:48 AM, October 14, 2025
নবীগঞ্জ প্রতিনিধি:: হাসুক রোগী- বাচুক প্রাণ- আমরা করব স্বেচ্ছায় রক্তদান’ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ৪টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে প্রায় চার শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ সাবেক ইসলামী ব্যাংক এর নিচতলা, সেলিম কনফেকশনারি’র সামনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সিএনজি চালক ও পথচারীরা উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন।
অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয় এবং রক্তের গ্রুপ নির্ণয়ের কার্ডও প্রদান করা হয়।
ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে আর্থিক ভাবে সহযোগিতা করেন নবীগঞ্জ উপজেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা ফ্রান্স প্রবাসী মোহাম্মদ দিলু মিয়া তালুকদার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্ভোধন করেন, স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলু মিয়া ও সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিদ মিয়া। ব্লাড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ছইফা রহমান কাকলী, ইন্ট্রিগেটেড ফিজিশিয়ান কাজল নাথ, স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা কমিটির উপদেষ্টা আবুল কালাম মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া, দপ্তর সম্পাদক এম সফর আলী, কার্যকারী সদস্য হাজি লুৎফুর রহমান, আব্দুল হেলিম, সম্মানিত সদস্য আবুল কালাম আজাদ, এস ডি নিউটন, সৈয়দ শোয়েব আলী, জাহিদ হাসান জয়, সোমা আক্তার, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলু মিয়া বলেন, রক্তদান একটি মহৎ কাজ, রক্ত দিলে দেহের কোনো ক্ষতি হয় না বরং মানব সেবার মধ্যে দিয়ে নিজের মধ্যে একটি সন্তুষ্টি আসে। এ জন্য আমরা সমাজের মধ্যে রক্তদানের সচেতনতা তৈরি করতে চাই।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন বলেন, স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এই রকম কর্মসূচি চলমান থাকবে।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে