editor
প্রকাশিত: 8:48 PM, October 14, 2025
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের খেটে খাওয়া পরিশ্রমী মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটে। তাদের জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে। বিএনপি সরকার সবসময় দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার সুযোগ বৃদ্ধি, কৃষকদের প্রণোদনা প্রদান, শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিতকরণসহ সর্বস্তরের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বিএনপি নিরলসভাবে কাজ করে এসেছে। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে বিএনপিই একমাত্র জনগণের বিশ্বাসযোগ্য দল।
তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপিকে নির্বাচিত করা এখন সময়ের দাবি। বিএনপি ক্ষমতায় এলে দেশের অসহায় মানুষের জীবনমান উন্নত হবে, শিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার (১৪ অক্টোবর) রাতে বিয়ানীবাজার উপজেলা দুবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এর আগে উপজেলার সাজনাপুর বাজারে লিফলেট বিতরণ ও নারাপিং বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধ সমজিদ আলীর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা, উপজেলা বিএনপির সহ সভাপতি আতাউর রহমান, হারুন রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবর আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ আহমদ, দুবাগ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শিব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমদ, সিনিয়র সদস্য তারেক আহমদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন