editor

প্রকাশিত: 2:30 PM, October 15, 2025

সিলেটের পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : রেজাই রাফিন সরকার

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের নব-নির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেটের পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : রেজাই রাফিন সরকার

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেছেন, সিলেট বাংলাদেশের পর্যটনের হৃদয়ভূমি। সিলেটের পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, নদী, চা-বাগান এবং আতিথেয়তা দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে। এখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, ঝরনা, চা-বাগান ও ঐতিহ্য দেশি-বিদেশি পর্যটকদের গভীরভাবে টানে। তিনি বলেন, নব-নির্বাচিত কমিটির নেতৃত্বে সিলেটের পর্যটন শিল্প আরও গতিশীল ও আধুনিক হবে। পর্যটনবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে এ অঞ্চলের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন নেতৃত্বের হাত ধরে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট দেশের পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নগরীর সোবহানী ঘাটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট এর ২০২৫-২৭ এর নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সভাপতির বক্তব্যে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন বলেন, সিলেটের পর্যটন স্পর্টগুলোতে দেশ ও বিদেশের পর্যটকদের মাঝে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন ট্যুর অপারেটসরা। ইতিমধ্যেই এই সংগঠনের সদ্যদের মাধ্যমে দেশ ও বিদেশের পর্যটকরা সিলেটের দৃষ্টিনন্দন পর্যটন স্পটগুলোতে তারা আসছে। তিনি বলেন, আগামীতে আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করা হবে এই সংগঠনের পক্ষ থেকে। এই মেলা অংশগ্রহণ করবে দেশ-বিদেশের ট্যুর অপারেটরস ও পর্যটকরা।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম রাফি এবং অর্থ সম্পাদক শফি উদ্দিন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির ও হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান, ইমজার সেক্রেটারী সাকিব আহমেদ মিটু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সহ সভাপতি আহমদ হাসান সায়ীম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর রঞ্জন সামন্ত, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সদস্য শাহ দিদার আলম নোবেল, সিনিয়র সাংবাদিক ফয়ছল আলম, বাংলাদেশ স্পোর্টস রাইটার্স এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান, উইমেন্স চেম্বার অব কমার্সের আসমাউল হুসনা খান, পর্যটন কর্পোরেশনের প্রতিনিধি আব্দুল মান্নান, সিলেট ট্যুর ক্লাবের সেক্রেটারী মাজহারুল ইসলাম সাদী, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সাংগঠনিক সম্পাদক সাকিল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সদস্যদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয় এবং সংগঠনের ২০২৫-২৭ সেশনের টোয়াস অভিষেক এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন