admin

প্রকাশিত: 11:06 AM, October 16, 2025

‘ডেভিল’ আফতাবের সাম্রাজ্য চালাতেন ভাটপাড়ার মজিদ ও জমশেদ ডাকাতের বংশধররা

অবশেষে কারগারে

‘ডেভিল’ আফতাবের সাম্রাজ্য চালাতেন ভাটপাড়ার মজিদ ও জমশেদ ডাকাতের বংশধররা

স্টাফ রিপোর্টার
গতকাল বুধবার প্রথম প্রহর গভীর রাতে এসএমপির দক্ষিণ ইসলামপুর মেজরটিলার ফালগুনী ৪৯ নং বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আফতাব উদ্দিন ওই বাসার মৃত রস্তুম আলীর পুত্র।

জুলাই আন্দোলনে সশস্ত্র হামলার দায়ে সিলেট জেলা যুবদলের যগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ সিরাজের ঘনিষ্টজন আপ্তাবের বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে অর্থায়নেরও বিস্তর অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন।

ফ্যাসিস্ট আওয়ামী দোসররা লুটেপুটে খাচ্ছে সিলেটের সুরমা নদী। ফলে ভয়াবহ ভঙ্গনের মুখে নদীর উভয় তীর। তলিয়ে যাচ্ছে বাড়িঘর, কৃষিজমি, পাউবোর বন্যা নিয়ন্ত্রন বাধসহ সরকারি বেসরকারিবিভিন্ন স্থাপনা। ফলে জেলার কানাইঘাট ও জকিগঞ্জের মানুষজন নদীভাঙ্গনের ভয়ে আতঙ্কে দিনাতিপাত করছেন।

ড্রেজার আফতাব আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সুরমা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার লাগিয়ে বিট বালু তুলতো ও সেই বালু বিভিন্ন জায়গায় সরবরাহ করতো ও সে সময় সুরমা নদীর পারের বাসিন্দারা আন্দোলন সংগ্রাম করেও ড্রেজার আফতাবের প্রভাবের কাছে পারেনি। মেজরটিলা, ভাটপাড়া, কুইঘাট পর্যন্ত ড্রেজার আফতাবের বালু ব্যবসা নিয়ন্ত্রণ করতো আইনশৃখলা বাহিনীর ক্রসফায়ারে নিহত মজিদ ডাকাত ও জমশেদ ডাকাতের পরিবারের বর্তমান সদস্যরা ও মজিদ ডাকাত এর ছেলে আনা ও দারা ডাকাত, নাতি আরজু ও বদরুল ডাকাত। এরা ড্রেজার আফতাবের ছত্রছায়ায় এতটাই বেপরোয়া হয়েছিল পূর্বাঞ্চলের লোকজন এদের ভয়ে তটস্থ থাকতো ও এই অঞ্চলে কেউ বারিঘর বানালে তাকে বাধ্য করা হতো ড্রেজার আফতাবের বালু কিনতে ও না হলো বাড়ির মালিকদের নানাভাবে নির্যাতন করতো আনা, আরজুরা ও আর তাদের পূর্ব পুরুষের মূল ব্যবসা মাদক ও ড্রেজার আফতাবের শেল্টারে আনা , আরজুরা পূর্বাঞ্চলে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিলো ও আওয়ামী আমলে এলাকার তরুণ সমাজ এদের কারণেই বিপথগামী হয় ও কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে হয়রানি এবং প্ল্যান করে বাড়িতে ডাকাতি করতো ও যেন কেউ আর সাহস না করে। তাদের শেল্টারদাতা ড্রেজার আফতাব গ্রেফতার হওয়ায় পুরো ভাটপাড়া এলাকায় স্বস্তি বিরাজ করছে ও এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে এবং এখন সবার দাবি অবিলম্বে ড্রেজার আফতাব বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত ডাকাতদের গ্রেফতার করে এলাকায় শান্তির ব্যবস্থা করা

জানা গেছে, সিলেট মেট্টোপলিটন শাহপরাণ থানাধীন মেজরটিলা নিবাসী মোঃ আফতাব উদ্দিন ওরফে বালু আফতাব ওরফে ড্রেজার আফতাব ওরফে কার্পেট আফতাব একজন অবৈধ বালুখেকো ও আওয়ামী ডেভিল। জুলাই আন্দলনের একটি বিস্ফোরক মামলার পলাতক ছিলো সে। ওই আফতাব স্বৈরাচার আওয়ামী আমলে দলীয় প্রভাব খাটিয়ে তার ছেলে তারেক এর নামে একটি ইজারা লাইসেন্স সংগ্রহ করেন। এই লাইসেন্স দিয়ে জকিগঞ্জ উপজেলাধীন নওয়াগাও মৌজায় সুরমা নদীর নামেমাত্র আড়াই একরের একটি মহাল ইজারা নেন। আর এই ইজারা মূলে আফতাব ও তার সহযোগী দোসর তারেক মোহাম্মদ আদুল্লাহ, মিজানুর রহমান ডিপজলসহ কয়েকজন মিলে সুরমা নদীর বিস্তীর্ণ এলাকা লুটেপুটে খেতে শুরু করেছেন। তারা জেলার কানাইঘাট উপজেলার কায়স্তগ্রাম থেকে শুরু করে বড়দেশ বাজার পর্যন্ত সুরমা নদীতে শতাধিক একর এলাকাজুড়ে চালিয়ে যাচ্ছেন পরিবেশ বিধ্বংসী তাণ্ডব।

প্রতিদিন ২০/২৫ টি নিষিদ্ধ ঘোষিত সাকশান ড্রেজার ও বাল্কহেড দিয়ে নদীর উভয় তীর খোদাই করে বালু উত্তোলন করছেন। কোটি কোটি ঘনফুট বালুমাটি বিক্রি করে হাজার কোটি টাকা কামাই করছেন। আর এই টাকা মানিলন্ডারিং করে ভারতসহ বিভিন্নদেশে পলাতক থাকা ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের অর্থায়ন করছেন।

চলতি বছরের মে মাস থেকে তান্ডব চালানো আফতাব ও ডিপজল বাহিনীর প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলাদ্বয়ের সুরমা তীরের বাসিন্ধারা। ডেভিল আফতাব বাহিনীর বালুকাণ্ড ও তান্ডবের বিরুদ্ধে তারা একাধিকবার সিলেটের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও সিলেট রেঞ্জের ডিআইজি কাছে একাধিকবার স্মারকলিপিও দেন। কিন্তু অজ্ঞাত কারণে কোনোরূপ প্রতিকার পাননি। উল্টো আফতাব বাহিনীর হামলায় প্রতিবাদী ১৫ জন আহত হন। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়াও আফতাব বাহিনীর দেওয়া মিথ্যা মামলায় হয়রানীর শিকারও হয়েছেন অনেক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন