editor
প্রকাশিত: 3:24 PM, October 16, 2025
সিলেটে ব্যাটারিচালিত রিক্সা/ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার (১৫ অক্টোবর) বাদ মাগরিব নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটে শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ ফারুক আহমদ, জেলার সহ-সভাপতি আতকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ রাজু, কোষাধ্যক্ষ আল-আমিন, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার মুন্না বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবিদুর রহমান কয়েস, আব্দুর রহমান, হাবিবুর রহমান, আসলাম উদ্দিন, আবুল কাশেম, রুবেল আহমদ, খাজা মিয়া, আব্দুস সাত্তার, আব্দুজ জব্বার, আব্দুস সোবহান, রাসেল আহমদ, সালাহ উদ্দিন, হারুন অর রশিদ, শাহিদুল ইসলাম, আনিসুর রহমান খান, আবুল বাশার, মঈন উদ্দিন প্রমুখ।
সভায় মহানগর ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, সিলেটে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। গলির মধ্য থেকে রিক্সা রেকার করা হচ্ছে। আমরা চাই বাংলাদেশের অন্যান্য নগরীর মতো সিলেটেও ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি দেয়া হোক। এ বিষয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।
সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করার আশ্বাস প্রদান করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন