editor

প্রকাশিত: 7:49 PM, October 16, 2025

বেগম জিয়া গ্রেফতার হয়েছিল তবে কিছু নেতার নামে মামলাও হয়নি : এম এ মালিক

বেগম জিয়া গ্রেফতার হয়েছিল তবে কিছু নেতার নামে মামলাও হয়নি : এম এ মালিক

যারা মনোনয়ন পাবে তাদের বিরুদ্ধে অন্তত দুইটি মামলা থাকতে হবে। গত ১৭ বছরে আপনার নামে একটি মামলাও হলো না অথচ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা হলো, তাকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছিল এবং এদিকে বিএনপির সিলেট-৩ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী এক নেতাকে উদ্দেশ্য করে বলেন সেই নেতাকে বিমানবন্দরে রিসিভ করতে তৎকালীন আওয়ামী মেয়রসহ অন্যান্য নেতারা গিয়েছিলেন।

এম এ মালিক বলেন, যারা বিগত সময় ফ্যাসিস্টেদের সাথে আতাত করে মামলা এড়িয়ে চলছেন দল যেন তাদের মনোনয়ন না দেয়। এছাড়া দল যাকে মনোনয়ন দিবে সে দলের পক্ষে অবস্থান নিবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি জনাব এম এ মালিক- এর পক্ষ থেকে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প-৪ এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেন।

এম এ মালিক শুরুতেই শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিএনপি চেয়ারপার্সনের জন্য দোয়া কামনা করেন। এম এ মালিক জানান বেগম জিয়া অসুস্থ।

এম এ মালিক বলেন, মানুষের সেবার সাথে নির্বাচনের কোন সুযোগ নেই। তিনি সব সময়ই মানুষের জন্য কাজ করে আসছেন। দীর্ঘ ১৫ বছর এ দেশের মানুষের ভোটাধিকার ও গনতন্ত্র রক্ষার আন্দোলনে কাজে করেছেন। তিনি মানুষের মধ্যে বেঁচে থাকতে চান।

তিনি বলেন, আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, দেশ নায়ক তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশে আজ গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা পেয়েছে।সকল রাজনৈতিক দল উৎসব মুখর পরিবেশে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে।
তিনি বলেন, আমার জীবনের শেষ সময়ে মানুষের সেবা করতে চাই। এজন্য যুক্তরাজ্য ছেড়ে এলাকায় এসেছেন। এরই ধারাবাহিকতায় তিনি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ডিপ টিউবওয়েল স্থাপন, এবং শাড়ি ও কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এম এ মালিক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফার মাধ্যমে কিভাবে রাষ্ট্র মেরামত হবে সেটি পরিস্কার করেছেন এবং উনার নির্দেশনা অনুযায়ী আমরা সবাই দেশের মানুষের পাশে দাড়িয়েছি।

তিনি বলেন গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তাকে বলেছেন নিজ এলাকায় থেকে দেশসেবা করতে এবং দেশের বাহিরে না যেতে। এম এ মালিক ও কথা দিয়েছেন তিনি দেশে থেকে দেশ সেবা করবেন, আর বাহিরে যাবে না।

সাংবাদিকদের এমন উদ্যোগ গ্রহণের প্রশ্নের উত্তরে বলেন, তার এলাকার লোকজনের অনেক ভোগান্তি, ঢাকা থেকে সিলেট আসতে ২১-২২ ঘন্টা সময় লাগে। সিলেট-৩ সংসদীয় আসনের অনেক গরীব অসহায় পরিবারের লোকজন চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত। ০৫ ই আগষ্টের পর দেশে এসেই তিনি তাদের সমস্যা সমাধানের বিভিন্ন উদ্যোগ গ্রহণে অংশ হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এর এই উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে সবাই চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধ ও বিনামূল্যে অপারেশনের সুযোগ পাবেন। আশাকরি সকলের উপকার হবে এবং এসব কার্যক্রম চলমান থকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিন সুরমা উপজেলা বিএনপি সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, বজলুর রহমান ফয়েজ, তেতলী ইউনিয়ন বিএনপি সভাপতি আজমল আলি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিফতা, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ মিনার হোসেন লিটন প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন