admin
প্রকাশিত: 12:53 PM, October 17, 2025
স্টাফ রিপোর্টার:
সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবারের পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী। সিলেট বোর্ড প্রতিষ্ঠার পর ২০০৬ সাল থেকে এইচএসসি পরীক্ষায় পাসের হার ক্রমেই বেড়েছে। ওই বছর পাসের হার ছিল ৬৫ দশমিক ৪৫ শতাংশ। এবারই প্রথম সিলেট বোর্ডে পাসের হার ৬০ শতাংশের নিচে নেমেছে।
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে এ বছর পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন। এ বছর পূর্ণ সিলেবাসে ৬৯ হাজার ৯৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষা দিয়ে পাস করে ৩৫ হাজার ৮৭১ জন। পাসকৃতদের মধ্যে ১৩ হাজার ৮৭০ জন ছাত্র ও ২২ হাজার ১ জন ছাত্রী। এর আগে ২০২৪ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। গত ৭ বছরের মধ্যে বোর্ডে এটাই সর্ব নিম্ন ফলাফল।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী সংবাদ সম্মেলন করে এই ফলাফল ঘোষণা করেন। এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) সিলেট বোর্ডে চারটি কলেজে কেউ পাস করতে পারেনি। আর শতভাগ পাস করতে পারেনি ৩টি কলেজে। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করলেও শতভাগ ফেল করা চার কলেজ ও শতভাগ পাস ৩টি কলেজের নাম দিতে পারেননি। এবার সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। গত বছর থেকে এবার পাসের হার কমেছে ৩৩ দশমিক ৫৩ শতাংশ। সিলেট বোর্ডে এবার জিপিএ-৫ কমেছে ৫ হাজার ৯৬টি। গত বছর জিপিএ-৫ ছিল ৬ হাজার ৬৯৮টি। এবার কমে দাড়িয়েছে ১ হাজার ৬০২টিতে। এবার মেয়েরা ২২ হাজার ১ জন এবং ১৩ হাজার ৮৭০ পাস করেছে। ছেলেদের তুলনায় মেয়েরা ৮ হাজার ১৩১ জন পাস করেছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও মেয়েরা ৯২১ জন এবং ছেলেরা ৬৮১ জন জিপিএ-৫ পেয়েছে। তন্মধ্যে মেয়েরা ২৪০টি জিপিএ-৫ বেশি অর্জন করেছে। এবার বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৮৯৩ জন পরিক্ষা দিয়ে পাস করে ৯ হাজার ৭৯২ করে। আর ফেল করেছে ৩ হাজার ১০১ জন। মানবিকে ৪৭ হাজার ১৪৮ জন পরিক্ষা দিয়ে পাস করে ২১ হাজার ৪৯৭ জন। মানবিকে সর্বাধিক ফেল করেন ২৫ হাজার ৬৫১ জন।
ব্যবসা শিক্ষায় ৯ হাজার ১৩১ জন পরিক্ষা দিয়ে উত্তীর্ণ হয় ৪ হাজার ৫৮২ জন। আর প্রায় অর্ধেক সংখ্যক ৪ হাজার ৫৪৯ জন ফেল করে। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট বোর্ডে গত সাত বছরের মধ্যে সর্বাধিক ফল বিপর্যয় হয়েছে। এবারের পরীক্ষায় ইংরেজি বিষয়ে পাসের হার ৬৪ দশমিক ৫৩ শতাংশ। গত বছর এই বিষয়ে পাসের হার ছিল শতভাগ। দ্বিতীয় সর্বনিম্ন পাসের হার আইসিটিতে ৮০.৮৭ শতাংশ। গত বছর ছিল ৮৭.৭৮ শতাংশ। এই দুই বিষয়ে কম পাসের হারই সামগ্রিক ফলাফলকে টেনে নামিয়েছে বলে দাবি করেছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, সিলেট বোর্ডের অধীনে মফস্বল এলাকাগুলোয় ভালো ইংরেজি শিক্ষক নেই। তাছাড়া শহরের মতো কোচিংয়ের সুবিধাও শিক্ষার্থীরা পায় না। সে কারণেই মফস্বলের শিক্ষার্থীরা ইংরেজি ও আইসিটিতে বেশি খারাপ করেছে, যা সামগ্রিক ফলাফলে প্রভাব ফেলেছে। তবে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বোর্ডের অন্যান্য বিষয়গুলোর ফলাফল নিম্নগামী—
হিসাববিজ্ঞান: পাসের হার ৬৮ দশমিক ১১ শতাংশ (গত বছর ৭৪ দশমিক ৩৫ শতাংশ); পদার্থবিজ্ঞান: ৮৩ দশমিক ৭৫ শতাংশ (গত বছর ৯৬ দশমিক ৪২ শতাংশ); উচ্চতর গণিত: ৭৯ দশমিক ০২ শতাংশ (গত বছর শতভাগ); ইতিহাস: ৮১ দশমিক ৭৫ শতাংশ (গত বছর শতভাগ); বাংলা: ৯০ দশমিক ০২ শতাংশ (গত বছর শতভাগ); রসায়ন: ৮৭ দশমিক ৯৯ শতাংশ (গত বছর শতভাগ); জীববিজ্ঞান: ৯৩ দশমিক ৮৫ শতাংশ (গত বছর শতভাগ); অর্থনীতি: ৮৭ দশমিক ৯৫ শতাংশ (গত বছর শতভাগ); সমাজবিজ্ঞান: ৯৬ দশমিক ৬৩ শতাংশ (গত বছর শতভাগ); যুক্তিবিদ্যা: ৯০ দশমিক ৬৪ শতাংশ (গত বছর ৯৪ দশমিক ৮৯ শতাংশ); মনোবিজ্ঞান: ৮৫ দশমিক ৩৩ শতাংশ (গত বছর শতভাগ); ভূগোল: ৯৫ দশমিক ৬১ শতাংশ (গত বছর ৯৮ দশমিক ২৯ শতাংশ); পরিসংখ্যান: ৭৬ দশমিক ৭৮ শতাংশ (গত বছর শতভাগ); ইসলামের ইতিহাস: ৯৮ দশমিক ৯০ শতাংশ (গত বছর শতভাগ); কৃষি শিক্ষা: ৯২ দশমিক ৮০ শতাংশ (গত বছর শতভাগ)। এবার সিলেট বোর্ডে মোট পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার কমেছে ৩৩ দশমিক ৫৩ শতাংশ। এবার সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৫ হাজার ৯৬টি কম। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৬৯৮ জন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন