admin

প্রকাশিত: 1:03 PM, October 17, 2025

ছাতক ও দোয়ারার মাটি ও মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: মিজান চৌধুরী

ছাতকে বিএনপির গণসংযোগ ও সমাবেশে জনতার ঢল

ছাতক ও দোয়ারার মাটি ও মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: মিজান চৌধুরী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের উপর সীমাহিন জুলুম-নিপীড়ন চালিয়েছে। তারা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করলেও ছাতক-দোয়ারাবাসী কাংখিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। ফ্যাসিস্ট সরকারের জুলুম নিপীড়ন উপেক্ষা করে গত দেড় যুগ এই জনপদের মানুষের পাশে ছিলাম, এখনো আছি। সুনামগঞ্জ-৫ আসন, ছাতক ও দোয়ারবাজারের মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে অবহেলিত ছাতক ও দোয়ারার কাংখিত উন্নয়নে আমি অঙ্গিকারাবদ্ধ।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাতক উপজেলা ও পৌর বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত গণসংযোগ ও মিছিল পরবর্তী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বৃহস্পতিবার বিকেলে ছাতক পৌর শহরস্থ মোড়ল কমিউনিটি সেন্টারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল সহকারে সমবেত হন। এখান থেকেই গণসংযোগ ও বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি ছাতক শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে গিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনতা অংশ নেন। উক্ত সমাবেশকে কেন্দ্র করে ছাতক মিছিলের শহরে পরিনত হয়। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখে অনেকে মন্তব্য করেন রাজনৈতিক কর্মসূচীতে এমন উপস্থিতি অতীতে দেখেনি ছাতকের মানুষ। কারণ সমাবেশ জনতার ঢল নেমেছিল।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমদের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান, পৌর বিএনপির বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুর রহমান সোহেল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, আবু সুফিয়ান, এখলাছুর রহমান, এড আব্দুল আহাদ, মতিউর রহমান, হাফিজুর রহমান, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কবিরুল হাসান আংগুর, আশরাফুল হক খেলন, শাহীনুল হক চৌধুরী, ফরিদ মিয়া, ছালিক মিয়া চৌধুরী রুকন,কামাল চৌধুরী, হাজী নিজাম উদ্দিন, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আলাউদ্দীন, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম ছমরু মিয়া, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক হুশিয়ার আলী, দোলারবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন ময়না, কালারুকা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান, ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী আব্দুস সামাদ, গোবিন্দগঞ্জ সৈয়দেরগাও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সামসুল হক মেম্বার, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আহবাব মিয়া, ছাতক সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মধু মিয়া, নোয়ারাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সদরুল আমিন সোহান, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, আজিজুর রহমান আয়েছ, খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, রাহেল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব শংকর কুমার দাস, সমসু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরা, সৈয়দ মনসুর আলী, ফয়ছল আহমদ সুমন, মানিক মিয়া, ফয়েজ আহমদ, আবু শামীম, জেলা ছাত্রদলের সদস্য আবু তালেব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব মাহমুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, শাহকামাল, আব্দুল হেকিম, আলা উদ্দীন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে