admin

প্রকাশিত: 1:05 PM, October 17, 2025

কয়ছরকে নিয়ে স্বপ্ন দেখছেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসী

সুনামগঞ্জ-৩

কয়ছরকে নিয়ে স্বপ্ন দেখছেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসী

সুনামগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী- এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভোটারদের মধ্যে। এ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করে বলেন, নীতি নির্ধারণী মহলের গ্রিন সিগন্যাল পেয়েই নির্বাচনি এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের জন্য আমি কাজ করতে চাই। তিনি প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করছেন। দলের নেতাকর্মী দের নিয়ে একাধিক কর্মিসভা করছেন।
তিনি বলেন, মনোনয়ন পেলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসীর সমর্থন আমি পাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে বিএনপি যদি সরকারে আসে তবে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে সুষম উন্নয়ন হবে। আমরা কোনো বৈষম্য করব না।
বিএনপির মনোনয়ন পেতে জোর লবিং করছেন একাধিক প্রবাসী নেতা। অনেকেই দলের মনোনয়ন পেতে কেন্দ্রীয় বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ করছেন। আগামী নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন পেতে আরও যারা নানাভাবে লবিং করছেন তারা হলেন- মেজর (অব.) আসফাক শামী, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এমএ সাত্তার, যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন, যুক্তরাজ্যের সুইডেন বিএনপির সাবেক সভাপতি এমএ কাহার। তবে এই আসনের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হওয়া কয়ছর এম আহমদকে নিয়ে স্বপ্ন দেখছেন।
এদিকে জমিয়ত নেতা সৈয়দ তালহা আলম ও ধানের শীষ প্রতীক নিয়ে জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন। তিনিও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে খুব সহসাই এ আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে বিএনপির নীতি নির্ধারণী মহল সূত্রে জানা গেছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন