editor

প্রকাশিত: 10:56 PM, October 17, 2025

ধর্মীয় অনুষ্ঠান হোক মানবিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের মঞ্চ: ডিসি সারওয়ার আলম

সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক উন্নয়নের বার্তা নিয়ে সিলেটে কঠিন চীবর দানোৎসব

ধর্মীয় অনুষ্ঠান হোক মানবিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের মঞ্চ: ডিসি সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমি একজন জেলা প্রশাসক হিসেবে এবং একজন মানব হিসেবে সবসময় সিলেটবাসীর কল্যাণে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা চাই এই অনুষ্ঠানটি শুধু সিলেটবাসীর জন্য নয়, বরং দেশের সকল সম্প্রদায়ের জন্য একটি নতুন দৃষ্টান্ত হয়ে উঠুক। তিনি বলেন, এই অনুষ্ঠানটির মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা, যাতে সকলের জন্য শান্তি এবং সমৃদ্ধি আনতে পারে। যতটুকু সম্ভব আমরা সিলেটের জনগণের জন্য কাজ করবো। এই অনুষ্ঠানটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আমাদের সমাজের ঐক্য এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা বৃদ্ধির সুযোগ। সিলেটের সমাজে একে অপরের প্রতি সহমর্মিতা এবং ভালোবাসা গড়ে ওঠা উচিত, যাতে আমরা একটি শক্তিশালী এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারি। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সিলেটের প্রতিটি মানুষ এবং সম্প্রদায় একে অপরের পাশে দাঁড়িয়ে আমাদের প্রদেশের উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আমি আশা করি, সবাই মিলে এমন কাজ করতে পারবো, যা দেশের এবং মানবজাতির কল্যাণে সহায়ক হবে। আমি আপনাদের যে কোনো সমস্যা বা অসুবিধা সব সময় পাশে থাকবো। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই আয়োজনের মাধ্যমে আমাদের সমাজে শান্তি ও ঐক্য বজায় থাকবে। আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা এই অনুষ্ঠান সফল করার জন্য কাজ করেছেন।
তিনি শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে ব্রাহ্মণশাসন নয়াবাজার আখালিয়ায় দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট বৌদ্ধ সমিতির সভাপতির বাবু চন্দ্রশেখর বড়ুয়া এর সভাপতিত্বে ও প্রভাষক রিমা চৌধুরী এবং চন্দ্রিকা বড়ুয়া মন্টিদ্বয়ের যৌথ উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক পূণ্যভূমি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী, পণ্ডিত ধর্মরাজ বিহার আবুরখীলের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মদর্শন থের, পূর্ব আবুরখীল তালুকদারপাড়ার অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধানন্দ থের, আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারের শ্রীমৎ সমিরানন্দ ভিক্ষু, সিলেট বৌদ্ধ বিহারের শ্রীমৎ শ্রদ্ধানন্দ ভিক্ষু, শ্রীমৎ আনন্দশ্রী শ্রমণ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামা হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিটু চৌধুরী, সিলেট বৌদ্ধ সমিতির প্রধান উপদেষ্টা জ্যোতিমিত্র বড়ুয়া মিঠুন, উপদেষ্টা সুকান্তি বড়ুয়া, আদেশ বড়ুয়া, অরুনালোক বড়ুয়া, সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক বাবু সুজন বড়ুয়া, শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু পলাশ বড়ুয়া, মৈত্রী ৭ম প্রকাশনার সম্পাদক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক স্বরূপ বড়ুয়া, শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদের সচিব মিলন বড়ুয়া, যুগ্ম সচিব রাজু বড়ুয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইমন বড়ুয়া, রাজন বড়ুয়া, লিটন বড়ুয়া, সুকান্তি বড়ুয়াল, আদেশ বড়ুয়া, পিপলু বড়ুয়া, বিজন বড়ুয়া, আকাশ বড়ুয়া, বিজয় বড়ুয়া, জয় বড়ুয়া, তিতাস বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক, আবৃতি, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিরতণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন