editor
প্রকাশিত: 6:34 PM, October 18, 2025
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, সংখ্যালঘুদের দাবী-দাওয়া আদায়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা ও মোগলাবাজার শাখার যৌথ উদ্যোগে বিজয়া পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পূজা উদযাপন পরিষদ মোগলাবাজার থানা সভাপতি মনমোহন দেবনাথের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নিখিল মালাকার এবং মোগলাবাজার পূজা পরিষদ থানা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশ, পূজা পরিষদ মহানগরের সহ সভাপতি ও ঐক্য পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, মহালয়া উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার দাস, পূজা পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক শৈলেন কর, মহানগর পূজা পরিষদের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নন্দন চন্দ্র পাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা পূজা পরিষদের সভাপতি দিপংকর দাস, উজ্জ্বল রঞ্জন চন্দ, পিনাক কান্তি কর, অরিন্দম দাস হাবলু, রাজকুমার পাল রাজু, দিলীপ দেবনাথ, বনমলি দাস, জনর্পন চক্রবর্ত্তী, বিষ্ণু কর, শৈলেন বিশ্বাস অমর দত্ত, শান্ত চন্দ্র মালাকার, নীঠু পাল নিল, সঞ্জয় ঘোষ, সঞ্জয় দাস, বিজ্ঞান দাস, রাহুল রায়, অসীম পাল, রাজন দেবনাথ, দুলন দাস, তপু দাস, বিমল দেবনাথ, শ্যামল দেবনাথ, সুবল চন্দ্র পাল প্রমুখ।
সভায় বক্তারা সিলেট মহানগরী সহ দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার সকল মন্দিরে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়া বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন সহ আইন শৃঙ্খলাবাহিনীকে ধন্যবাদ জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন