editor

প্রকাশিত: 7:38 PM, October 18, 2025

আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিতে ছাতক-দোয়ারাবাজারের মানুষ প্রস্তুত : কলিম উদ্দিন আহমেদ মিলন

আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিতে ছাতক-দোয়ারাবাজারের মানুষ প্রস্তুত : কলিম উদ্দিন আহমেদ মিলন

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বিএনপি একটি বিশাল রাজনৈতিক সংগঠন এ সংগঠনে অনেক নেতাও রয়েছেন, কাজেই প্রতিযোগিতা থাকতেই পারে, তবে প্রতিহিংসা নয়। আমরা মারামারি-হানা হানিতে বিশ্বাসী নই। আমাদেরকে কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে হবে।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে আমরা অনেক নেতা-কর্মীকে হারিয়েছি। অনেকেই খুন-গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, বছরের পর বছর জেল খেটেছেন কিন্তু আমরা কাউকে ছেড়ে যাইনি।বিএনপির একেক কর্মী বটগাছের মতো এখনো জায়গায়-জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। গনতান্ত্রিক আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছেন। বিগত দিনেও সরকার পতন, গনতন্ত্র রক্ষা, ভোটাধিকার ফেরতের আন্দোলন-সংগ্রাম রাজপথে হয়েছে। কিন্তু পিআর পদ্ধতির জন্য এদেশের মানুষ রাস্তায় নেমে আসেনি। যারা পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করে তারা গনতন্ত্রে বিশ্বাসী নয়। ফ্যাসিস্ট সরকারের বিগত জাতীয় নির্বাচন গুলোতে এ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলো, এখন মানুষ ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্টা করতে চায়। বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা করে অতীত কেউ টিকে থাকতে পারেনি এখনো পারবেনা। দেশের জনগণই তাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে। আগামী ফেব্রুয়ারী মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিতে ছাতক-দোয়ারাবাজারের মানুষ প্রস্তুত রয়েছেন।

দোয়ারাবাজার সদরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার (১৮ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ, গণমিছিল শেষে দোয়ারা পশ্চিম বাজারে আয়োজিত বিশাল এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু, যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, এখলাছ উদ্দিন তালুকদার, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আমির হোসেন, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রোয়াব আলী, সুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক মারাজ আলী, দোয়ারা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইমান আলী, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির আফতাব মেম্বার, নরসিংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, বুগলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, সুরমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী, দোহালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলী হোসেন মেম্বার, বিএনপি নেতা এডভোকেট সালেহ আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিগেন পাশা, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ফারুক মিয়া, ছাত্রদলের আহবায়ক সাহাব উদ্দিন শিহাব সহ উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপি যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ১১ টা থেকে উপজেলার সকল ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতা- কর্মীরা দোয়ারাবাজার হাসপাতাল সংলগ্ন মাঠে এসে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে দোয়ারা বাজারের সকল অলি-গলি, বাজার সংলগ্ন মাঠ লোকে লোকারণ্য হয়ে পড়ে। মুল মিছিল শুরু হয় বিকাল ২ ঘটিকার সময়। বাজারে মিছিল, লিফলেট বিতরণ শেষে পশ্চিম বাজারে অনুষ্ঠিত হয়েছে বিশাল জনসমাবেশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন