editor
প্রকাশিত: 9:18 PM, October 18, 2025
বৃহত্তর সুবিধাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও এসবি কমিউনিকেশন সেন্টার এর প্রোপাইটর বিজিত লাল দাশ এর উপর ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে ও ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে বৃহত্তর সুবিধাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ২টায় নগরীর সুবিদবাজার পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বৃহত্তর সুবিধাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ জুবায়ের আহমদ।
বৃহত্তর সুবিধাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিক নূর এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুবিদ বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মাহবুব কাদির শাহী, সায়ীদ মোঃ আব্দুল্লাহ, লল্লিক আহমদ চৌধুরী, কামাল আহমদ, আব্দুল কাইয়ুম, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি নুরুল ইসলাম সুমন, সদস্য মো:আব্দুল আহাদ চৌধুরী, সুবিদ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক আহ্বায়ক ছাদিক আহমদ , আব্দুল মুকিত রিপন, সু্বদি বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি তানজিল আহমদ অনিক, সহ-সভাপতি ছাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম সোহান, দপ্তর সম্পাদক আনিসুর রহমান মিলন, প্রচার সম্পাদক সুজন খান সাকিব, আইন বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমেদ, ক্রীড়া সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, আবু সালেহ ইয়াহিয়া, বেলাল হোসেন রতন, সবুজ মিয়া, আব্দুল বাছিত রিমন, মাকবুল আহমদ শামীম, জালাল উদ্দিন, কাওসার আহমদ, মোঃ শিহাব উদ্দিন, ডাক্তার মোঃ মাহবুবুর রাজা মাসুক, ডাক্তার মোহাম্মদ আব্দুল জব্বার, আব্দুল আহাদ চৌধুরী, হারুন মাস্টার, মৃদুল চন্দ্র, আকরাম আলী, এখলাছুর রহমান, মোঃ আব্দুলাহ চৌধুরী, মোহাম্মদ সাইদুর রহমান, মোঃ ফয়সাল আহমদ, স্বপ্না বেগম, হোসনেয়ারা বেগম, সাদিকুন্নাহার, কফিল উদ্দিন মিয়া কাঞ্চন, জসীমউদ্দীন, মোঃ সিরাজ মিয়া, আব্দুল মোতালেব, জামাল আহমদ, পরিমল নাথ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ী বিজিত লাল দাশ এর ছিনতাই ও হামলাকারীদের এখনো আইনের আওতায় নিয়ে না আসায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ছিনতাইকারীদের উপদ্রবে ব্যবসায়ীরা নিরাপদে ঘরে যেতে ভয় পান। অবিলম্বে ভিজিত লালকে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনতাইকৃত টাকা উদ্ধার করার জন্য আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন