editor

প্রকাশিত: 11:06 AM, October 19, 2025

হকারমুক্ত নগর গড়তে ত্রিমুখী অভিযানে প্রশাসন

হকারমুক্ত নগর গড়তে ত্রিমুখী অভিযানে প্রশাসন

নগরীর রাস্তা ও ফুটপাত হকার মুক্ত করতে আজ থেকে শুরু হচ্ছে ত্রিমুখী অ্যাকশন। হকার পুনর্বাসনের জন্য উতোমধ্যে প্রস্তুত হয়েছে লালদিঘীরপাড়স্থ অস্থায়ী মার্কেট। হকারদের নির্ধারিত স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এর আগে আজ থেকে নগরীর রাস্তা-ঘাট ও ফুটপাতে কোন হকার বসতে দেয়া হবেনা বলে হুশিয়ারী দিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। পৃথক আদেশে তারা হুশিয়ারী দিয়ে বলেছেন রোববারের পর থেকে কেউ রাস্তা কিংবা ফুটপাতে বসলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, রাস্তা ও ফুটপাত দখল করে হকার ব্যবসা সিলেট নগরীর দীর্ঘদিনের সমস্যা। বার বার উদ্যোগ নিলেও দীর্ঘমেয়াদী সফলতা মিলেনি। রাস্তা ও ফুটপাত হকারমুক্ত করতে ৪র্থ বারের মতো শুরু হচ্ছে হকার পুনর্বাসন কার্যক্রম।

হকার পুনর্বাসনে অতীতে সিলেট সিটি কর্পোরেশনের একক উদ্যোগ থাকলেও এবার এই উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। সিসিক, ডিসি ও এসএমপির ত্রিমূখী উদ্যোগের ফলে এর দীর্ঘ মেয়াদী সুফলের প্রত্যাশায় নগরের মানুষ।

এদিকে পুরনো ঠিকানায় হকারদের ফেরাতে লালদিঘীরপারস্থ অস্থায়ী হকার মার্কেট পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন পণ্যের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হলেও কাউকে নির্দিষ্ট স্থান চিহ্নিত করে দেয়া হয়নি। রাস্তায় যেভাবে হকাররা বসেন। সেভাবেই তারা মিলেমিলে বসে ব্যবসা করবেন বলে সিসিকের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই নগরীর ফুটপাত ও সড়ক হকারদের দখলে। এতে নগর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সীমাহিন ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অতীতে একাধিক বার হকার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অস্থায়ীভাবে পুনর্বাসিতও করা হয়েছে। কিন্তু কোনটাই বেশীদিন স্থায়ী হয়নি। ফের সড়ক ও ফুটপাতে ফিরে এসেছেন হকাররা।

তবে এবার আটঘাট বেঁধে মাঠে নামছে জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন। লালদিঘীরপাড়ে অস্থায়ী মার্কেটে হকারদের ফেরানোর প্রস্তুতি শেষ হয়েছে। পুর্ব ঘোষণা অনুযায়ী এবার হকাররা তাদের ঠিকানায় না ফিরলে কঠোর অ্যাকশনে নামবে প্রশাসন। সড়ক ও ফুটপাতে কোন হকার বসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আগাম ঘোষণা দিয়েছে সিটি করপোরেশন, জেলা ও পুলিশ প্রশাসন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ সালে তৎকালীন মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম লালদিঘীরপাড়ের মাঠে হকার পুনর্বাসনের উদ্যোগ নেন। ফুটপাত ছেড়ে নতুন ঠিকানায় ব্যবসা স্থানান্তর করেন কয়েকশ’ হকার। কিন্তু আলো স্বল্পতা ও ড্রেনেজ সমস্যার কারণে হকাররা বেশিদিন সেখানে থাকতে চাননি। এরপর আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়রের দায়িত্ব নেওয়ার পর ওই মাঠে ফের হকারদের পুনর্বাসন করা হয়।

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে রাজনৈতিক পটপরিবর্তনের বিশৃঙ্খল পরিবেশের সুযোগ নিয়ে লালদিঘীরপাড় মাঠ ছেড়ে হকাররা ফের চলে আসেন সড়কে। এক বছরেরও বেশী সময় পর হকার ফেরাতে নেয়া হলো ত্রিমূখী উদ্যোগ।

এদিকে, শনিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক আদেশে জানানো হয়, নগরীর বন্দর, জিন্দাবাজার, লামাবাজার, তালতলা, আম্বরখানা ও চৌহাট্টা এলাকায় রোববার থেকে কোনো ধরনের হকার বা অস্থায়ী দোকানপাট বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

আদেশে বলা হয়েছে, জনসাধারণের নির্বিঘ্নে চলাচল ও নগরীর শৃঙ্খলা রক্ষার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ এই নির্দেশনা অমান্য করে উল্লিখিত এলাকায় হকারি কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরবাসীর সহযোগিতা কামনা করে বলা হয়েছে, নগরীর সৌন্দর্য ও চলাচলের স্বাভাবিকতা বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার গণমাধ্যমকে বলেন, লালদিঘীরপাড়ে অস্থায়ী হাকার মার্কেট প্রস্তুত করা হয়েছে। আজ থেকে তারা সেখানে ব্যবসা করবেন। এখানে প্রায় ২ থেকে ৩ হাজার হকারকে ব্যবসার সুযোগ করে দেয়া হচ্ছে। তিনি বলেন, মাঠটিতে ক্রেতা টানতে বেসরকারী উদ্যোগে কেউ বিনোদনের জন্য কোন স্থাপনার উদ্যোগ নিলে সিসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কাউকে কোন স্থান নির্ধারিত করে দেয়া হবেনা। আমাদের পক্ষ থেকে পণ্যের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট পণ্য নিয়ে নির্দিষ্ট গলিতে বসতে হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, আগের উদ্যোগে অবকাঠামো ও পরিবেশের সমস্যার পাশাপাশি কিছু ত্রুটি ছিল। এবার আমরা সেই ত্রুটি সারিয়ে নেয়ার চেষ্টা করেছি। বিদ্যুৎ, পানি, নিরাপত্তা ও শৌচাগারের ব্যবস্থা হয়েছে। পরিবেশের দোহাই দিয়ে ফুটপাতে নামার সুযোগ থাকবেনা।

তিনি বলেন, এক্ষেত্রে জনগণের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। ক্রেতারা যদি হকার মার্কেটে যান তাহলে হকারদের ব্যবসা ভালো হবে। তারা সেখানে নিরাপদে ব্যবসা করতে স্বাচ্ছন্দবোধ করবে। পুনর্বাসনের পর যদি কোনো হকার রাস্তায় বসেন তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে লালদিঘীরপাড় মাঠ প্রস্তুত করা হয়েছে। রোববার থেকে তাদেরকে সেখানে পুনর্বাসন করা হবে। এরপর যদি কোন হকার সড়কে বা ফুটপাতে বসেন তবে তাদেও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন