editor

প্রকাশিত: 4:22 PM, December 14, 2020

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত ওই স্কুলছাত্রীর বাড়ি উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে। সে উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলা সুত্রে জানাগেছে, উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাস (২১) স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্ত্যাক্ত করতো। এ ঘটনা ওই স্কুল ছাত্রী তার পরিবারকে জানায়। ওই ছাত্রীর পরিবারের লোকজন বিষয়টি রাসেল বিশ্বাসের পরিবারকে জানালে রাসেল বিশ্বাস ক্ষিপ্ত হয়। গত ৭ডিসেম্বর ওই স্কুল ছাত্রী অ্যাসাইমেন্ট জমা দিতে স্কুল যাওয়ার পথে রাসেল বিশ্বাস তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের এক সপ্তাহ অতিবাহিত হলে এখন পর্যন্ত ওই স্কুল ছাত্রীর কোন সন্ধান পাওয়া যায়নি।অপহৃত ওই স্কুল ছাত্রীর পিতা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার মেয়ে স্কুলে যাওয়া আসার পথে রাসেল বিশ্বাস প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতো। আমার মেয়ে রাজি না হওয়ায় রাসেল বিশ্বাস তার লোকজন নিয়ে আমার মেয়েকে অপহরণ করে। আমরা অপহরণের বিষয়টি রাসেল বিশ্বাসের পরিবারকে জানালে তারা আমাদেরকে বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে। আমরা হিন্দু হওয়ায় কোন প্রকার প্রতিবাদ করতে পারছি না। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই।এ বিষয়ে জানার জন্য রাসেল বিশ্বাসের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করা শর্তে তার এক প্রতিবেশী জানান, মামলা হওয়ার পরে রাসেল বিশ্বাস ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, আমরা ওই স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

S/H-(Ripa-5?)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন