admin

প্রকাশিত: 5:47 PM, October 20, 2025

সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মান করতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে : মিফতাহ্ সিদ্দিকী

সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মান করতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে : মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, এটি একটি টেকসই, পরিবেশবান্ধব ও জনমুখী উন্নয়ন পরিকল্পনা। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি অঞ্চল নিজের সম্পদ ও সামর্থ্য অনুযায়ী বিকশিত হবে, জনগণের জীবনমান উন্নত হবে, প্রকৃতি ও মানুষের মধ্যে ভারসাম্য রক্ষা পাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের আত্মনির্ভরশীল উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় গণতন্ত্র ও স্বাধীনকে রক্ষার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন।কীছেন। বর্তমান প্রেক্ষাপটে আমাদেী নেতা তারেক রহমানের নেতৃত্বেই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের সঠিক দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে। তাই একটি সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মান করতে ধানের শীষের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার বিকেল সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অঞ্চল। পাহাড়, নদী, ঝরনা ও খনিজ সম্পদ এই এলাকার উন্নয়নের অফুরন্ত সম্ভাবনা বহন করছে। এই সম্পদকে নির্বিচারে শোষণ নয়, বরং পরিকল্পিত ও পরিবেশবান্ধব উপায়ে কাজে লাগাতে হবে—যাতে এখানকার মানুষের জীবনমান উন্নত হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। এই তিন উপজেলা শুধু সম্পদে নয়, প্রাকৃতিক সৌন্দর্যেও অনন্য। পরিকল্পিত পর্যটন অবকাঠামো গড়ে তুললে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সারা দেশের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান করে নিতে পারে, যা কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে নবজাগরণ আনবে। আর এসব বাস্তবাণ করতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন ও টেকসই উন্নয়নের বাংলাদেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মিফতাহুল কবির মিফতাহ্, নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যো উপস্থিত ছিলেন- এম.এ হক, মদরিছ আলী, হাছান আল আমিন ফাহিম, আহমদ হুমাইয়ুন জামাল, মিনহাজ সামসির, আমির হোসেন, সাইদুজ্জামান, দেলোয়ার হোসেন, মাসুদ রানা, বেলাল হোসাইন প্রমূখ।

উল্লেখ্য, লিফলেট বিতরণ কর্মসূচিতে গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সহ বিপুল পরিমানে সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন