admin
প্রকাশিত: 7:43 PM, October 20, 2025
সিলেট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “জনগণ এখন পরিবর্তন চায়, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়েছে ধানের শীষের পক্ষে সিলেটবাসী। সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের রাজনৈতিক লক্ষ্য।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল গণমিছিলের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণমিছিলটি চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সামাদ প্লাজা প্রাঙ্গণে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জনগণের দল। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না, চাই জনগণের ভোট ও অধিকার ফেরাতে -একটি ন্যায়ভিত্তিক, স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে।”
তিনি আরও বলেন, “আজকের এই গণমিছিলের মাধ্যমে আমরা শপথ নিচ্ছি- ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা জাতিকে একটি নতুন দিকনির্দেশনা দেবো। ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে, কারণ জনগণই বিএনপির প্রকৃত শক্তি। এই শক্তির জোয়ারেই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।”
গণমিছিল শেষে সমাপনী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান সুফি চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপি নেতা দিনার শাহ ও শাহিন আহমেদ। বক্তব্য রাখেন এনায়েত হোসেন রুহেল, রাশেদুল হাসান চৌধুরী, জহিরুল ইসলাম তানিম, সাহেদ মেম্বার, ডাঃ আজাদ, রুহুল আমীন, তাজিবুর রহমান, সনজিদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠন আরও সুসংহত করার আহ্বান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন