admin

প্রকাশিত: 12:53 PM, October 21, 2025

সিলেটের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ প্রার্থী

সিলেটের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ প্রার্থী

মোঃ ফারুক মিয়া :
আগামী সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি। তবে দল যাকে মনোনয়ন দিবে তার হয়ে কাজ করবে সবাই। দেশব্যাপী এনসিপি চষে বেড়াচ্ছেন মাঠে সিলেটে করেছে পদযাত্রা এবং প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। সিলেটের পদযাত্রা কালে এনসিপি নেত্রীবৃন্দ বলেছিলেন সিলেট নিয়ে তাদের ভিন্ন চিন্তাভাবনা রয়েছে। কারণ সিলেটে রয়েছে প্রাকৃতিক ভরপুর সম্পদ ও সিলেট প্রবাসী অধ্যুষিত বিভাগ। এ সময় তারা আগামী জাতীয় নির্বাচনে এনসিপির প্রার্থীদের বিজয়ী করে নতুন বাংলাদেশ গড়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের ছয়টি আসনে ইতিমধ্যেই নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন এনসিপির সিলেটের দায়িত্ব নেতৃবৃন্দরা। সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা বেশ তোড় জোরে কাজ করছেন মাঠ পর্যায়ে । যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ আসন থেকে এনসিপির প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ইতিমধ্যে তারা নিজ নিজ আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থী করে এনসিপি দলের হয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন বলে জানা যায়। তবে এনসিপি যাকে গ্রীন সিগন্যাল দিবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে অন্যরাও কাজ করবেন বলে জানা গেছে। তবে বর্তমানে সম্ভাব্য প্রার্থীরা তারা তাদের দলের হয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন।সিলেটের ১ আসন গুরুত্বপূর্ণ একটি আসন। এমনও কথায় রয়েছে সিলেট এক আসনে যে প্রার্থী বিজয়ী হয় তারাই দল গঠন করে। তাই সিলেট ১ আসনে প্রচার প্রচারণা ও মাঠে সরব রয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এনসিপি এহতেশাম হক, সিলেট -২ আসনে দুইজন প্রচার প্রচারণা চালাচ্ছেন, তবে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে সেই নির্বাচন করবে। একজন প্রবাসী এবং আরেকজন দেশে থেকেই প্রচারণ চালাচ্ছেন। এনসপির যুগ্ম আহ্বায়ক, কানাডা ডায়াসপোরা এলায়েন্স ও প্রধান সমন্বয়কারী,ওসমানীনগর উপজেলা এনসিপির মিনহাজুর রহমান মিঠু, এবং সিলেট জেলা এনসিপির সদস্য মনিরুল সাকিব। সিলেট-৩ আসনে আগে থেকে এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন।
সিলেট ৪ আসন যেখানে রয়েছে প্রাকৃতিক সম্পদে ভরপুর সেই আসন নিয়ে এনসিপির রয়েছে ভিন্ন পরিকল্পনা তবে সিলেট ৪ আসনে এনসিপির দুইজন প্রার্থীতা দৌড়ে এগিয়ে তবে দল যাকে দিবে সেই এনসিপির প্রতীক নিয়ে নির্বাচন করবেন। সিলেট জেলার যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ ও জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক আলী হুসেন মাঠে সরব রয়েছেন।
সিলেট-৫ আসনে রয়েছে তিনজন প্রার্থী এনসিপির সিলেট জেলার যুগ্ম সমন্বয়কারী সালমান খুরশেদ, এনসিপির কেন্দ্রীয় আলেম উইং ও সিলেট জেলার প্রচার সমন্বয়কারী মাওলানা মুফতি ছালিম আহমদ খাঁ, শ্রমিক উইং কেন্দ্রীয় সংগঠক শিব্বির আহমদ আলোচনায় রয়েছেন। তবে এ আসনে পাওয়ার সম্ভাবনা রয়েছে শিব্বির আহমদ ও মাওলানা মুফতি ছালিম আহমদ খাঁর। সিলেট-৬ আসনে রয়েছে দুইজন প্রার্থী সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান ও সিলেট জেলার সদস্য আতাউর রহমান আতা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে