editor
প্রকাশিত: 4:45 PM, December 14, 2020
অনলাইন ডেস্ক:
স্ত্রী ও সন্তানকে ফিরে পাওয়ার মামলায় হেরে ক্ষোভে হবিগঞ্জ আদালত চত্বরেই নিজের বুকে ছুরি চালিয়ে জীবন দিলো এক যুবক। সোমবার দুপুরে আদালত চত্বর থেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম হাফিজুর রহমান (৩০)। তিনি শহরের কামড়াপুর গ্রামের বাসিন্দা নূর মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাফিজুর কয়েক বছর আগে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আবদুল খালেকের মেয়ে বুশরা বেগমকে (২৫) বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যাসন্তানও রয়েছে। একটা সময় তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে বুশরা বাবার বাড়ি চলে যান।পরে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্ত হন হাফিজুর। বানিয়াচং দ্বিতীয় আদালতে সোমবার এ মামলায় রায়ের দিন ছিল। এদিন আদালতে হাজির হয়ে বুশরা জানান, তিনি স্বামীর ঘর করবেন না। পরিপ্রেক্ষিতে আদালত বুশরাকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। রাগে ও ক্ষোভে অভিমানে এজলাস থেকে বেরিয়ে হাফিজুর আদালত চত্বরেই নিজের বুকে ছুরি চালান। এতে তিনি গুরুতর জখম হলে লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট পাঠানোর পথে তার মৃত্যু হয়। সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। লাশ এখন ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন