editor

প্রকাশিত: 3:24 PM, October 21, 2025

সিলেটের রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিতে সিলেট মেডিকেয়ার এবং ডিসান হাসপাতালের মতবিনিময়

সিলেটের রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিতে সিলেট মেডিকেয়ার এবং ডিসান হাসপাতালের মতবিনিময়

সিলেট সহ বাংলাদেশী রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ভারতের কলকাতায় অবস্থিত ডিসান হাসপাতাল বিশ্বমানের এবং অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সাশ্রয়ী মুল্যে প্রদানের জন্য সিলেট মেডিকেয়ারের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাতে নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে সিলেটের রোগী, রোগীর স্বজন এবং স্থানীয় হেলথকেয়ার ফেসিলেটর এবং স্বাস্থ্য সেবা খাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে ডিসান হাসপাতাল এবং সিলেট মেডিকেয়ারের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার রেদা মঈন রেজার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডেসান হাসপাতালের আন্তর্জাতিক রোগী বিভাগের ব্যবস্থাপক শেখ গিয়াস উদ্দিন। এসময় তিনি ডেসান হাসপাতালের বিভিন্ন বিভাগের স্পেশিয়ালিটির পরিচয় এবং সিলেট তথা বাংলাদেশের রোগীদের জন্য হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধার বিভিন্ন তথা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।

এসময় তিনি হাসপাতালের পরিচিতি তুলে ধরে বলেন ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার ডিসান মোড়, কসবা গোলপার্ক, ই এম বাইপাস, কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় অবস্থিত ডিসান হাসপাতাল ১০ তলা বিল্ডিং-এর ২৫০,০০০ স্কয়ার মিটার জায়গার ভিতর ৭৫০টি শয্যা, ২০টি ওটি, ৮টি বিশেষ ইনস্টিটিউট এবং ৫১টি বিভাগ নিয়ে চিকিৎসা সেবা দিয়ে উৎকর্ষতার অন্যন্য উদাহরন ইতিমধ্যে স্থাপন করেছে।

সিলেটের রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিতে সিলেট মেডিকেয়ার এবং ডিসান হাসপাতালের মতবিনিময়

সভায় বক্তারা বলেন, সিলেট মেডিকেয়ারের মাধ্যমে সিলেটের রোগীরা ভারত এবং অন্যান্য বিভিন্ন দেশে মেডিক্যাল ভিসা প্রসেসসহ উন্নত চিকিৎসা সেবা নিতে পারছেন। পাশাপাশি স্থানীয় ডাক্তারদের সাথে বিদেশের ডাক্তারদের মধ্যে সিএমই আয়োজন করে অবদান রাখায় সিলেট মেডিকেয়ারের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এই মতবিনিময় সভাটি বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্য সেবায় ভারতের হাসপাতালের সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারিত্বের-ই প্রতিফলন। এই অংশীদারিত্ব সিলেটের রোগীদের জন্য অধিকতর সাশ্রয়ী মুল্যে বিশেষায়িত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে সহজতর করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার চৌধুরী নূর তামাম, কো-ফাউন্ডার শাহরিয়ার মুমিত জনি, কো-ফাউন্ডার আব্দুল করিম জোনাক, সাইফ, সোহাগ আহমদ, মইনুল হক, ফরহাদ আহমদ, আব্দুল মজিদ, মুখতার উদ্দিন, হিফজুর রহমান খান, ফখরুল ইসলাম মিয়া, জাকির হোসেন, সৈয়দ আব্দুল্লাহ, মো: সাজিদুল বারী সাজিদ, মোশাররফ হোসেন প্রমুখ।

দেশের বাহিরে যারা উন্নত চিকিৎসা নিতে চান সিলেট মেডিকেয়ার টিমের সাথে ০১৮৯৩-৮৯১২১২ ও ০১৭১৫-০২৯০১৮ নাম্বারে এবং সরাসরি সিলেট নগরীর রংমহল টাওয়ারের ২য় তলাস্থ অফিসে যোগাযোগ করতে পারবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন