editor

প্রকাশিত: 4:54 PM, October 21, 2025

প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করতে চাকরির ব্যবস্থা করে দেওয়া মহতি কাজ : এডিসি মাসুদ রানা

প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করতে চাকরির ব্যবস্থা করে দেওয়া মহতি কাজ : এডিসি মাসুদ রানা

সিলেট বিভাগের দক্ষতাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং প্রমোটিং জেন্ডার রেসপনসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভেট সিস্টেমস (প্রগ্রেস) প্রকল্পের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবনা ইয়াসমিন শম্পা, ফুলকলির ডিজিএম মোহাম্মদ জসিম উদ্দীন।

বক্তব্য রাখেন এক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এলবার্ট মোল্লা, বিবিডিএন এর সিনিয়র প্রজেক্ট অফিসার রুবাইয়া আক্তার, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার তারেক মাহমুদ, অপারেশনস ডিরেক্টর আজিজা আহমেদ, আইএলও এর সিনিয়র প্রোগ্রাম অফিসার (জেন্ডার এন্ড স্কিল পলিসি) মাসরেকা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ ভিত্তিক প্রবিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসীন কবির দিদার।

প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করতে চাকরির ব্যবস্থা করে দেওয়া মহতি কাজ : এডিসি মাসুদ রানা

অনুষ্ঠানে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আইএলও এবং বিবিডিএন-এর প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এছাড়াও সিলেটের বিভিন্ন প্রতিবন্ধী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক, সভাপতিগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চাকরি মেলায় ২শত জনের অধিক প্রতিবন্ধী চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা প্রদর্শন করেন। সিলেটের ১৪টি প্রতিষ্ঠান প্রার্থীদের সাথে সরাসরি সাক্ষাৎকার নেয় এবং তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি নিয়োগের সুযোগ প্রদান করে।

সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ৯ জন প্রার্থী নিয়োগপত্র গ্রহণ করেন। এ সময় নিয়োগকর্তা, নবনিযুক্ত কর্মী এবং অতিতিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে অংশগ্রহণ সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, এই চাকরি মেলা বিবিডিএন-এর একটি অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার গঠনের প্রতিশ্রুতির অংশ এবং জাতীয় কর্মসংস্থান নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা মর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. মাসুদ রানা বলেন, প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চাকরির ব্যবস্থা করে দেওয়া মহতি ও প্রশংসনীয় উদ্যোগ। যারা প্রতিবন্ধী মানুষ তারাও এ দেশের নাগরিক। তাদেরকে সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে। সরকার প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান এগিয়ে আসলে তারা আরো উপকৃত হবেন। প্রতিবন্ধীদের সমাজের বোঝা না ভেবে তাদেরকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। তিনি চাকরির ব্যবস্থা করে দেওয়ায় ১৪টি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য প্রতিষ্ঠান ও বিত্তবান সহ সবাইকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন