editor

প্রকাশিত: 1:53 PM, October 22, 2025

বাপ্পারাজের নতুন সিনেমায় দীঘি

বাপ্পারাজের নতুন সিনেমায় দীঘি

3

নতুন সিনেমা নিয়ে ফিরছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তবে নায়কের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি। আসন্ন সেই সিনেমাটির নাম ‘বিদায়’, যেটি নির্মাণ করছেন ‘বরবাদ’-খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

এর আগে গুঞ্জন ছিল, মেহেদী হাসানের পরবর্তী সিনেমাতেও শাকিব খানই থাকছেন। পরে শোনা যায়, প্রধান চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। তবে ছবির প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, সিয়াম অভিনীত ‘বরবাদ’-এর সিক্যুয়েলটি আপাতত স্থগিত রয়েছে। আপাতত ‘বিদায়’ নিয়েই কাজ করছেন তারা, যেখানে বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দিঘিসহ আরও কয়েকজন অভিনয় করছেন।

2

জানা গেছে, গল্পটি মানুষের ভেতরের টানাপোড়েন ও মানবিক সম্পর্কের প্রতিচ্ছবি। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে গত শুক্রবার শুটিং শুরু হয়েছে সিনেমাটির। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে। পরে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেও কিছু অংশের শুটিং হবে।

এদিকে গত শুক্রবার থেকে দৃশ্যধারণ চলছে, আর সোমবার থেকে বাপ্পারাজও যোগ দিয়েছেন সেটে। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা; এখানে তাকে দেখা যেতে পারে একজন ইউনিয়ন চেয়ারম্যানের চরিত্রে।

2

তবে বাপ্পারাজ জানিয়েছেন, নির্মাতা সংস্থার অনুরোধে ছবির গল্প বা চরিত্র নিয়ে আপাতত বিস্তারিত কিছু জানাতে পারছেন না। বলেছেন, মাসের শেষ দিকে শুটিং শেষ হলে তখনই বলতে পারব।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

3 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

8 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

2 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

7 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 3 শনিবার

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

1 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায়

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

8 সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। হাজিপুর, প্রতাপুর,

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

4 সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

5 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম,

1
7