editor

প্রকাশিত: 5:06 PM, December 14, 2020

কুমিল্লায় এমপি বাহারের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি তুলে ধরলেন এমপি সীমা

কুমিল্লায় এমপি বাহারের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি তুলে ধরলেন এমপি সীমা

অনলাইন ডেস্ক

কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদিন বাহারের বিরুদ্ধে নানান অভিযোগের ফিরিস্তি তুলে ধরলেন সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা। তিনি প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট আফজল খানের মেয়ে। এ সময় তিনি ১৩৫ বছরের পুরনো কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন ভবনটি না ভেঙে এর ঐতিহ্য সংরক্ষণ ও সংস্কারের দাবি জানান। গত ৩রা ডিসেম্বর কুমিল্লা টাউন হল মিলনায়তনে সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন সংবাদ সম্মেলন করে আফজল খান কর্তৃক প্রতিষ্ঠিত কুমিল্লা মডার্ন হাইস্কুলের ৩০-৪০ কোটি টাকা আত্মসাৎসহ পরিবার সম্পর্কে নানা অভিযোগ উত্থাপন করেন। এর ১০ দিনের মাথায় গতকাল নগরীর নজরুল এভিনিউ এলাকার মডার্ন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এমপি আঞ্জুম সুলতানা সীমা এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি আঞ্জুম সুলতানা সীমা বলেন, মডার্ন হাইস্কুল তার বাবা আফজল খানের অর্থে ও শ্রম-ঘামে গড়া। এ স্কুলের টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, এমপি বাহারের লোকজনের নেতৃত্বে শহরে এখন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলের রাজত্ব চলছে।যেকোনো সভা-সমাবেশে আফজল খান ও তার পরিবারের বিরুদ্ধে তিনি মিথ্যা অপপ্রচার করছেন। এমপি সীমা কুমিল্লা সিটি করপোরেশন উন্নয়নের নামে অনিয়ম-দুর্নীতিসহ ৬০%-৪০% ভাগাভাগিরও অভিযোগ করেন। এ সময় তিনি বিগত সময়ে নগরীতে চাঞ্চল্যকর জাহিদ বাবু, দুলাল, দেলোয়ার, আক্তার, সমু ও সর্বশেষ যুবলীগ কর্মী জিলানী হত্যার বিচার দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আ ক ম বাহাউদিন আওয়ামী লীগের এমপি হয়েও সিটি করপোরেশনের বিগত ২টি নির্বাচনে দলের প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন। এ ছাড়াও তিনি কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপুর মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডভোকেট আফজল খান পুত্র ও এফবিসিসিআই পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান-সিআইপি ও ডা. আজম খান নোমান। এসব অভিযোগের বিষয়ে একাধিকবার এমপি আ ক ম বাহাউদ্দিনের মোবাইল ফোনে কল করা হলেও বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন