admin
প্রকাশিত: 2:39 PM, October 22, 2025
‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির’ আওতায় আরও মৃত ক্রেতার পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন ডিস্ট্রিবিউটর। এসব পরিবারের বকেয়া কিস্তির টাকাও মওকুফ করেছে কবির এন্ড ব্রাদার্স ও সিদ্দিকী ইলেকট্রনিকস কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার শহরতলীর পীরের বাজারস্থ ওয়ালটন ডিস্ট্রিবিউটর কবির এন্ড ব্রাদার্স ও সিদ্দিকী ইলেকট্রনিক্স’র আয়োজনে নূরউদ্দিন আহমদ সিদ্দিকী, সৈয়দুন্নেছা সিদ্দিকা ও কবির আহমদ সিদ্দিকী(এনএসকে) ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে কিস্তি নিশ্চয়তা সহায়তা মরহুম মো. জালাল মিয়ার স্ত্রী মরিয়াম আক্তার হনুফা ও মরহুম ফজলু মিয়ার স্ত্রী মরিয়ম বেগমের হাতে সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে কবির এন্ড ব্রাদার্স’র প্রোপ্রাইটার কবির আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সিদ্দিকী ইলেকট্রনিক্স প্রোপ্রাইটার আকবর কবির সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিষ্টিবিউটর নেটওয়ার্ক ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি এর হেড অব সেলস মোঃ ফিরোজ আলম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি এর এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুজ্জামান (রানা)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম আজাদ। আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ডিভিশনাল সেলস ম্যানেজার মো: আসাদুজ্জামান, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়জু,শাহপরান থানার বিএনপি আহ্বায়ক আব্দুল মুনিম, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, জয়নাল আবেদিন, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মকবুল হোসেন, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক রিজিওনাল সেলস ম্যানেজার পিয়াল কুমার দাস, কবির এন্ড ব্রাদার্স’র ভাইস চেয়ারম্যান জামাল আহমদ সিদ্দিকী প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন