admin

প্রকাশিত: 2:44 PM, October 22, 2025

চলতি মাসেই সিলেটে ১৯ আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

চলতি মাসেই সিলেটে ১৯ আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

6

স্টাফ রিপোর্টার
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসেই সিলেট বিভাগের ১৯টি আসনসহ দেশের ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। যাকে চূড়ান্ত প্রার্থী করা হবে দল থেকে তাকে গ্রিন সিগন্যাল দেয়া হলে বিভ্রান্ত সৃষ্টি হতে পারে বলে মনে করছেন স্থায়ী কমিটির সদস্যরা। সেজন্য আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করতে বিএনপি’র হাইকমান্ডকে পরামর্শ দিয়েছেন তারা। অন্যথায় নির্বাচনের মাঠে তারা পিছিয়ে পড়বে বলেও মনে করছেন নেতারা। গতকাল াতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রার্থী যাচাই-বাছাইয়ে প্রায় ১৫০ আসনে তেমন জটিলতা দেখছে না দল। এসব আসনে প্রার্থী মোটামুটি চূড়ান্ত। তবে একাধিক প্রার্থী এবং গ্রুপিং থাকায় শতাধিক আসনকে জটিলতাপূর্ণ বিবেচনা করে সংকট নিরসনে সাংগঠনিক উদ্যোগ নেয় বিএনপি। এর অংশ হিসেবে এসব আসনের প্রার্থীদের কেন্দ্রে ডেকে দল থেকে মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তারেক রহমানের কঠোর নির্দেশনার কথা জানিয়ে দেয়া হয়। এই সাংগঠনিক উদ্যোগের পরেই আসনভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়ার প্রক্রিয়া শুরু করে বিএনপি। এক্ষেত্রে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে। বিষয়টি প্রতিদ্বন্দ্বী বা অন্য প্রার্থীদের না জানাতে হাইকমান্ড থেকে দেয়া হচ্ছে কঠোর নির্দেশনা।
বৈঠকে নির্বাচনের তফসিলের পর দলীয় সাংগঠনিক প্রক্রিয়া তথা পার্লামেন্টারি বোর্ডের মধ্যদিয়ে প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়। বলা হয়, মাঠে একাধিক প্রার্থী থাকায় এভাবে গোপনীয়তার মধ্য দিয়ে একজনকে গ্রিন সিগন্যাল দেয়ায় এবং সে বিষয়টি কেন্দ্র কিংবা দায়িত্বশীল কোনো পর্যায় থেকে খোলাসা না করায় সংশ্লিষ্ট এলাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।
ওদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকায় আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিএনপি’র প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করা হচ্ছে। তবে জামায়াত ইতিমধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে থাকলেও বিএনপি এখনো তাদের প্রার্থিতা চূড়ান্ত করেনি। তবে প্রতিটি আসনে বিএনপি’র একাধিক প্রার্থী প্রচারণায় রয়েছে। এমন অবস্থায় নির্বাচনের মাঠে বিএনপি যাতে পিছিয়ে না পড়ে, সেজন্য দলের সাংগঠনিক সম্পাদকরা গত মাসে তাদের প্রতিবেদনে দ্রুততম সময়ে প্রার্থী ঘোষণা করতে হাইকমান্ডকে পরামর্শ দেন।
সূত্র জানায়, বৈঠকে নির্বাচন সামনে রেখে চলতি অক্টোবর মাসের মধ্যেই ‘ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল’ প্রস্তুত করতে নির্বাচন কমিশনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বলা হয়, সারা দেশে ভোটগ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে, সেটির অধিকাংশ কর্মকর্তা ছাত্রজীবনে ছাত্রশিবির এবং বর্তমানে জামায়াতপন্থি। এমনটা হলে নির্বাচনে তারা একটা বিশেষ দলকে বিজয়ী করতে ভূমিকা রাখতে পারে। এতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাই সতর্কভাবে দল-মত-নির্বিশেষে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে যাতে এই তালিকা প্রণয়ন করা হয়, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ লক্ষ্যে আজ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়

2 আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্র্তপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান

সিলেটে বাণিজ্য মেলার পুরনো সিন্ডিকেট ফের সক্রিয় : আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ‘মেলা বাবলু’ নতুন আশ্রয়ে মাঠে

সিলেটে বাণিজ্য মেলার পুরনো সিন্ডিকেট ফের সক্রিয় : আওয়ামী লীগ আমলের প্রভাবশালী ‘মেলা বাবলু’ নতুন আশ্রয়ে মাঠে

1 প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে মেলা বাণিজ্যের পুরনো সিন্ডিকেট নতুন রূপ নিয়ে মাঠে নেমেছে।

প্রতারণা, খাস জমি বিক্রি ও প্রাণনাশের হুমকি: ‘ইসমাইল লন্ডনী’ চক্রের খপ্পরে প্রবাসী পরিবার, নিরাপত্তাহীনতায় শিশুসহ স্বজনরা

প্রতারণা, খাস জমি বিক্রি ও প্রাণনাশের হুমকি: ‘ইসমাইল লন্ডনী’ চক্রের খপ্পরে প্রবাসী পরিবার, নিরাপত্তাহীনতায় শিশুসহ স্বজনরা

6 স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত ইসমাইল আলী ওরফে ‘ইসমাইল লন্ডনী’ ও তাঁর সহযোগীদের অভিনব প্রতারণা, কোটি টাকার অর্থ আত্মসাৎ

অভিনব কৌশলে সক্রিয় মাদক ব্যবসায়ী আইয়ুব-মজনু-রহিমা

অভিনব কৌশলে সক্রিয় মাদক ব্যবসায়ী আইয়ুব-মজনু-রহিমা

4 স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে কৌশল বদলে পুরোদমে মাদক, অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর পরিচালনা করছে দক্ষিণ

যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: মোহাম্মদ মিজানুর রহমান মিঠু

যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: মোহাম্মদ মিজানুর রহমান মিঠু

6 বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের

প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা

প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা

4 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি

শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

3 সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। 2 শনিবার (২৯ আগস্ট)

অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

7 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

1
3