editor

প্রকাশিত: 5:34 PM, September 14, 2020

কালীঘাটে গাড়ি ভাংচুর অনির্দিষ্টকালের জন্য মালামাল পরিবহণ বন্ধ

কালীঘাটে গাড়ি ভাংচুর অনির্দিষ্টকালের জন্য মালামাল পরিবহণ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ ও সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে নগরীর কালিঘাটে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান ভাংচুর ও শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর দুপুরে শহরতলীর পারাইরচকস্থ সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল পূর্ববর্তী প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কালীঘাটে স্থানীয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামীকাল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কালীঘাটে কোন ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মাল বহন করবে না। বক্তারা আরো বলেন, দিন-দুপুরে সন্ত্রাসীরা যেভাবে শ্রমিক ও গাড়ির উপর হামলা চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত একটি কাজ। এ ধরনের নিন্দনীয় কাজে যারা জড়িত রয়েছে তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা বলেন, সন্ত্রাসীদের হামলায় আমাদের ২৯টি গাড়ি ভাংচুর করা হয়েছে এবং ১৭জন গাড়ি চালক-শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে ৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বক্তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কালীঘাটের স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল।
বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাক মিটু, সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার, সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মো. আব্দুস সালাম, সহ সভাপতি মো. জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক মো. আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, প্রচার সম্পাদক মো. সামাদ রহমান, দপ্তর সম্পাদক মো. বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য মো. শরীফ আহমদ, মো. আলী আহমদ আলী, মো. আব্দুল জলিল, মো. আব্দুল মতিন, মো. বিল্লাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে