editor

প্রকাশিত: 8:13 PM, October 22, 2025

সিলেটে বাংলাদেশস্থ সৌদি দুতাবাসের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই সম্পন্ন

সিলেটে বাংলাদেশস্থ সৌদি দুতাবাসের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই সম্পন্ন

সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন, বাংলাদেশের কুরআনের পাখি হাফিজগণ তেলাওয়াতের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। কোমলমতি শিশু হাফিজদের তেলাওয়াত শুনলে মনে প্রশান্তি আসে। তাদেরকে বেশি বেশি প্রতিযোগিতার ব্যবস্থা করলে মেধা বিকাশের মাধ্যমে তারা আরো এগিয়ে যাবে। তিনি বলেন, সারা দুনিয়ার সমুদ্রের পানি যদি কলমের কালি হয়, তাহলেও লিখে শেষ করা যাবে না কুরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণ। মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ তায়ালা মানুষের কাছে প্রেরণ করেছেন। তাই কুরআন পড়ে জীবনকে আলোকিত করে গড়ে তোলতে হবে। তিনি নতুন প্রজন্মকে কুরআনকে বুকে ধরণ করে, কুরআনের আদর্শ পালনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে। তিনি বাংলাদেশস্থ সৌদি দুতাবাসের হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক গতকাল ২২ অক্টোবর বুধবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে রিলিজিয়াস এ্যাটাশে অফিস রাজকীয় সউদী দূতাবাস বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সিলেট বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাজকীয় সউদী দূতাবাস বাংলাদেশের সিলেট বিভাগীয় প্রতিনিধি শাইখ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী ও বদর বিন ইসহাক আল মাদানী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নুর, কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম।
সাইফ মু. সাইফুল্লাহ ও রাশিদ আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাইখ মামুনুর রশীদ আল মাদানী, হাফিজ মইনুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, দায়িত্বশীলগণ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
রিলিজিয়াস এ্যাটাশে অফিস রাজকীয় সউদী দূতাবাস বাংলাদেশ আয়োজিত প্রতিযোগিতায় সিলেট বিভাগের বাছাই পর্বে ৩৬ জন হাফিজ অংশ গ্রহণ করে। এর মধ্যে নির্বাচিত ১৪ জন হাফিজ জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে।
অংশগ্রহণকারীরা হলেন মাদরাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল চারখাইয়ের সাকিব আহমদ, জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসার সাইফুদ্দীন, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহবুবুর রহমান রাদি, মাআরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা সুমনাগঞ্জের আতিক হাসান, টিএম হিফজুল কুরআন একাডেমীর মাজিদুর রহমান, তানযীমুল উম্মাহ ছিফত মাদ্রাসা সিলেটের আব্দুল্লাহ, মাদরাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল চারখাইয়ের রেজাউল করিম রাজু, জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেটের আব্দুল হামিদ, জামিয়া রহমানিয়া তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার আমজাদ আজাদ চৌধুরী, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার আবুল ফাত্তাহ, আল কুরআন লার্নিং হোমের মাহরিন হাসান চৌধুরী, মাইমুনা ইসলাম ফাইজ, মোছাঃ মাহমুদা শারমিন, মাআরিফুল কুরআন ওয়াস সুন্নাহের শাকিলা আক্তার লিজা।
সিলেট বিভাগ সহ সারাদেশের বিভাগের হাফিজগণ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ীরা পুরস্কার হিসেবে উমরা সহ নগদ অর্থ পাবেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন